শ্রীনগর ও শিমলা, ১২ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপুনি ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ| ৱুধবার রাতে কাশ্মীর ও লাদাখে ছিল মরশুমের শীতলতম রাত| সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে মাইনাস ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে| টানা তুষারপাতে ঘন বরফের চাদরে ঢাকা হিমাচল প্রদেশের রাজধানী শিমলাও| স্বাভাবিকভাবেই বিপর্যস্ত জনজীবন| ঠান্ডায় এখনও পর্যন্ত ১০ জনের মৃতু্য হয়েছে| শিমলা ও মানালিতে শৈত্যপ্রবাহ ঠান্ডার প্রকোপ আরও বাড়িয়েছে| শিমলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছ মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস| মানালিতে তা মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াস| প্রবল ঠান্ডায় কাঁপছে পঞ্জাবের অমৃতসরও| সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ০.৯ ডিগ্রি সেলসিয়াস| মরুরাজ্য রাজস্থানেও নেমেছে তাপমাত্রার পারদ| মাউন্ট আৱুতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস| সমতলে এই মুহূর্তে শীতলতম রাজস্থানের চুরু| সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মাইনাস ১.৯ ডিগ্রি সেলসিয়াসে|
ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ, হিমাচলে মৃত ১০
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















