News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বানন্দকে রাজপাটে বসিয়ে অসমবাসীর কপালে নিরানন্দ এনেছেন মোদি : সাবেক মুখ্যমন্ত্রী
Image

সর্বানন্দকে রাজপাটে বসিয়ে অসমবাসীর কপালে নিরানন্দ এনেছেন মোদি : সাবেক মুখ্যমন্ত্রী

Assam Chief Minister Tarun GogoiPhoto: Ritu Raj Konwarগুয়াহাটি, ১১ জানুয়ারি, (হি.স.) : ‘সর্বানন্দ’কে রাজপাটে বসালে অসমের সর্বত্র ‘আনন্দের ধারা বইবে’ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক-নির্বাচনীকে অসার বলে কটাক্ষ করেছেন কাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কইনাধরায় সরকারি আবাসে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কেন্দ্র ও রাজ্যের বিজেপি জোট সরকারের তুলোধোনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বিজেপি-র ১০০ দিনের কৰ্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, মোদির দাবি অনুযায়ী অসমে কোথায় আনন্দ বইছে, যে দিকে তাকানো যায়, সেদিকেই তো নিরানন্দ। রাজ্যের মানুষের দুঃখ-কষ্ট বহু গুণে বেড়েছে বলে মনে করে বক্তব্য পেশ করেন সাবেক মুখ্যমন্ত্রী গগৈ।
গগৈয়ের প্রশ্ন, ‘আমাদের আমলে রিজাৰ্ভ ব্যাংকে কত টাকা ছিল, আর আজ তাতে কত টাকা আছে তা যাচাই করে দেখা দরকার।’ আমাদের কার্যকালে দেশের অর্থনৈতিক স্থিতি সবল ছিল। কিন্তু বর্তমান মোদি সরকার তা তছনছ করে দিয়েছে। তাছাড়া ‘ঠিকাদাররা তাঁদের বকেয়া পাচ্ছেন না। কেন কার জন্য?’ প্রশ্ন তরুণবাবুর। খেদ ব্যক্ত করে বলেন, ‘আমাদের কার্যকালে প্রচলিত বহু প্রকল্প এরা বাতিল করে দিয়েছে। পঞ্চায়তে অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার।’ আরও বলেন, ‘জাতি-মাটি রক্ষার কথা বলে তারা, অথচ এই সরকারই আজ জাতি ও মাটি ধ্বংস করতে চলেছে। জাতি-জনগোষ্ঠীকে বঞ্চনা করছে।’ কেবল তা-ই নয়, ‘বাংলাদেশিদের পুনর্বাসন দিয়ে অসমিয়া জাতির কপালে দুর্ভোগ আনতে বিজেপি ষড়যন্ত্ৰ করছে’ বলেও তিনি তাঁর বক্তব্যে টেনে আনেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top