News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকা এখন আরও সেরা ও শক্তিশালী, বিদায় ভাষণে বললেন বারাক ওবাম
Image

আমেরিকা এখন আরও সেরা ও শক্তিশালী, বিদায় ভাষণে বললেন বারাক ওবাম

OBAMAশিকাগো, ১১ জানুয়ারি (হি.স.) : আমেরিকা এখন আরও সেরা, আরও শক্তিশালী বলে জানিয়েছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা| স্থানীয় সময় মঙ্গলবার রাতে শিকাগোতে এভাবেই প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণে বারাক ওবামা তার সরকারের সফলতা ও শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরেন| তিনি বলেন, আট বছর আগে আমেরিকা যেখানে ছিল তার চেয়ে অনেক দূর এগিয়ে গেছে বলেও জানান তিনি| ক্ষমতার আট বছরের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বার বার আবেগ তাড়িত হয়ে পরেন ওবামা| কখনো হাসলেন, কখনো কাঁদলেন| একই সঙ্গে আবার উদ্বেগের কথাও জানালেন ওবামা| বলেন, আমাদের গণতন্ত্র আজ হুমকির মুখে| আমেরিকানদের বললেন, আমাদের ইতিহাস থেকে শিখতে হবে, একে অন্যের কথা শুনতে ও ৱুঝতে হবে| আমাদের ধৈর্য্যধারণ করতে হবে|
২০০৮ সালে তিনি প্রথম দফায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন| এরপর ২০১২ সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হন| ওবামার উত্তরসূরী হিসেবে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প| আগামী ২০ জানুয়ারি তিনি শপথ নেবেন| তার আগে এটিই বারাক ওবামার প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশ্যে সবশেষ ভাষণ|
আট বছর শাসনামলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন ইসু্যতে ভূমিকা, কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন ওবামা| বারাক ওবামা বলেন, আমরা আমেরিকাকে আরও উন্নত ও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছি| যা পরবর্তী প্রজন্ম অনুসরণ করবে| ভাষণে তিনি জাতিকে বিদায় জানিয়ে বলেন, যেখানেই থাকবেন দেশের উন্নয়নে এবং ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাবেন বলেন ওবামা|
মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও বর্ণবৈষম্য আছে উল্লেখ করে ওবামা বলেন, বর্ণবাদের বিরুদ্ধে আমাদের আরও অনেক কিছু করার আছে| বিদায়বেলায় বর্ণবিদ্বেষ ও দেশটির গণতন্ত্র নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের এই ৪৪তম প্রেসিডেন্ট বলেন, আমাদের এসবে উর্ধ্বে উঠতে হবে, গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে| মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে| আইনকে সবার জন্য সমান করে তুলতে হবে|
ওবামা তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারাই আমাকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন| আজ আমি বিশ্বাসই করতে পারছি না যে এরই মধ্যে আটটি বছর কেটে গেছে| আমি আপনাদের কাছ থেকে শিখেছি| আর সে অনুযায়ী কাজ করে গেছি| আর আজ আমার ধন্যবাদ জানানোর রাত| আপনাদের ধন্যবাদ প্রতিটি দিন আমাকে সম্মৃদ্ধ করে তোলার জন্য| এদিনের মঞ্চ থেকে তিনি স্ত্রী মিসলে ওবামা ও দুই মেয়েকেও ধন্যবাদ জানান|
বিদায় ভাষণে ওবামা তার উত্তরসূরী জর্জ ডব্লিউ ৱুশের কথা স্মরণ করে বলেন, ৱুশ যেভাবে নতুন হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমিও সেই ভাবেই ডোনাল্ড ট্রাম্পকে দায়িত্ব দিচ্ছি| আমি আশা করি আমার কাজগুলোই ট্রাম্প আরও এগিয়ে নিয়ে যাবেন|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top