News Flash

  • Home
  • Uncategorized
  • সেনা-জঙ্গি সংঘর্ষে তপ্ত উত্তর কাশ্মীরের বান্দিপোরা, খতম এক জঙ্গি
Image

সেনা-জঙ্গি সংঘর্ষে তপ্ত উত্তর কাশ্মীরের বান্দিপোরা, খতম এক জঙ্গি

J&Kশ্রীনগর, ১০ জানুয়ারি (হি.স.): প্রবল ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ| এমতাবস্থায় সেনা-জঙ্গি সংঘর্ষে তপ্ত হল উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলা| মঙ্গলবার সকালে বান্দিপোরা জেলার হাজিন গ্রামে সেনার সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে এক জঙ্গি| নিহত জঙ্গির নাম ও পরিচয় এখনও জানা যায়নি| সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এই সংঘর্ষে আহত হয়েছেন এক সেনা জওয়ানও| তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে নিরাপত্তা বাহিনী খবর পায় বান্দিপোরার হাজিন গ্রামে লুকিয়ে রয়েছে জঙ্গি| খবরের ভিত্তিতে হাজিন গ্রাম ঘিরে ফেলে ভারতীয় সেনাবাহিনী| শুরু হয় তল্লাশি অভিযান| তল্লাশি চলাকালীন সেনাদের উপর গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে খতম হয় এক জঙ্গি| নিহত জঙ্গির কোনও পরিচয় জানা যায়নি| তাই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না সে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top