News Flash

  • Home
  • Uncategorized
  • সেলুলয়েডে আসতে চলেছে দীপা কর্মকারের কাহিনী
Image

সেলুলয়েডে আসতে চলেছে দীপা কর্মকারের কাহিনী

dipaকলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : প্রথম ভারতীয় জিমন্যাস্টহিসেবে অলিম্পিকে গিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন দীপা কর্মকার| তাঁর কাহিনিই এবার উঠে আসতে চলেছে সেলুলয়েডে| আনছেন আমির খান|

শোনা গেছে, আমির খানের প্রোডাকশন হাউজের তরফ থেকে কয়েকজন গতসপ্তাহেই ত্রিপুরায় দীপার বাড়ি গিয়েছিলেন| তাঁরা সেখানেও যান যেখানে বেড়ে উঠেছেন জিমন্যাস্ট দীপা| তবে ছবিতে শুধু দীপা নয়| থাকবে তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীর কথাও| গতবছর অগাস্ট নাগাদ দীপা কর্মকার জানিয়েছিলেন, যদি কখনও তাঁর বায়োপিক তৈরি হয়, তিনি চান তাঁর চরিত্রে ক্যাটরিনা কাইফ অভিনয় করুন| দীপার ইচ্ছাপূরণ হবে কি না, তা অবশ্য এখনও জানা যায়নি|

গতমাসে রিলিজ করেছে আমির খানের দঙ্গল| এটিও একটি স্পোর্টস বায়োপিক| মহাবীর ফোঘাতের জীবন অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি| মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন আমির খান|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top