News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যজনক ভাবে বহ্ণিগ্রাসে বসত ঘর, কল্যাণপুরে চাঞ্চল্য
Image

রহস্যজনক ভাবে বহ্ণিগ্রাসে বসত ঘর, কল্যাণপুরে চাঞ্চল্য

fire2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ আগুনে পুড়ল কল্যাণপুরের কুঞ্জবন গ্রামের ক্ষিতিশ পালের দুটি বস ঘর৷ বহ্ণিগ্রাসের ফলে ঐ পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷ ঘরের সর্বস্ব পুড়ে গিয়েছে৷ অগ্ণিকান্ডটি হয়েছে রবিবার সন্ধ্যায়৷ এদিকে এলাকাবাসী ক্ষোভ উগড়ে দিয়েছেন কল্যাণপুরস্থিত ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে৷
সংবাদে প্রকাশ, এদিন সন্ধ্যায় আচমকা দেখা যায় ক্ষিতিশবাবুর বাড়ির ঘরের চালে আগুন৷ সঙ্গে সঙ্গেই হৈচৈ শুরু হয়ে যায়৷ ফোন করা হয় কল্যাণপুর ফায়ার স্টেশনে৷ প্রায় আধঘন্টা যাবৎ ফোন করা হয়েছে৷ কিন্তু ফোন রিসিভ করা হয়নি৷ পরে বাধ্য হয়ে ফোন করা হয় কল্যাণপুর থানায়৷ পরে থানা থেকে খবর পাঠানো হয় ফায়ার স্টেশনে৷ আধঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে৷ ততক্ষণে ক্ষিতিশবাবুর বাড়ির দুটি বসত ঘর পুড়ে যায়৷ আগুন লাগার কারণ নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরাও নিশ্চিত করে বলতে পারছে না৷ আগুনে ঘরের সমস্ত জিনিষপত্র পুড়ে গিয়েছে৷ দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় আশেপাশের বাড়িঘর অল্পেতে রক্ষা পেয়েছে৷ এদিকে, এলাকাবাসী ফায়ার সার্ভিসের বিলেম্ব পৌঁছার ঘটনায় তীব্র ক্ষোভ জাহির করেছেন৷ তাঁদের অভিযোগ প্রায়শই কল্যাণপুর ফায়ার স্টেশনে জরুরী ভিত্তিতে ফোন করা হলে রিসিভ করা হয় না৷ কোন কোন সময় লাইন বিজি হয়ে থাকে৷ এলাকাবাসীর দাবি এদিন যদি দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছত তাহলে ক্ষিতিশবাবুর একটি ঘর অন্তত বাঁচানো যেত৷ অন্যদিকে, অগ্ণিকান্ডের বিষয়ে স্থানীয় জনগণের অভিমত এটি নাশকতা৷ ঘরের চালে হঠাৎ আগুন লাগার ঘটনায় নানা প্রশ্ণ তুলেছেন স্থানীয়রা৷ যদিও কল্যাণপুর থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top