News Flash

  • Home
  • Uncategorized
  • চোর টাকা চুরি করে ধরা পড়েছে, তার জন্য আন্দোলন, তৃণমূলকে কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের
Image

চোর টাকা চুরি করে ধরা পড়েছে, তার জন্য আন্দোলন, তৃণমূলকে কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের

524644-520920-rs-2000-notes-bundle-reutersকলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : চোর টাকা চুরি করে যখন ধরা পড়ে, তার জন্য আন্দোলন হয় | রাস্তায় বের হয় তার দল | সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে এবার এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় |

তিনি অভিযোগ করেন, ধূলাগড়ে লুঠপাঠ, গন্ডগোল হলে, সেখানে কিছু হয়নি বলে মন্তব্য করা হয় | শুধু তাই নয়, সেটাকে মিডিয়ার সাজানো ঘটনা বলেও উল্লেখ করা হয় |  তাই মানুষ ৱুঝতে পারছেন, কোথায় কি হচ্ছে, আর কী না হচ্ছে | তাঁর বক্তব্য, চোরেদের ছাড়ানোর জন্য আন্দোলন হয়| তবে এইভাবে সাধারণ মানুষকে শাসকদল আর বেশিদিন বোকা বানাতে পারবে না| তাঁর কথায়, চোর ধরা পড়লে তাঁকে ছাড়ানোর জন্য রাস্তায় নেমে পড়ে দল| আমাদের রাজ্যে এটা সম্ভব| তৃণমূলের এই আন্দোলনে লাভ হবে না| বরং চাপ আরও বাড়বে|

নোট বাতিলের বিরোধিতা করায়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি | তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতেই সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করে তৃণমূল| কিন্তু, তৃণমূলের সমস্ত অভিযোগকে নস্যাত করে এবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়|

দলীয় সাংসদদের গ্রেফতারির প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের পাশাপাশি দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে অভিযান চালিয়েছে তৃণমূল কংগ্রেস | বিজেপি-র সামনে বিক্ষোভ, দফতর ঘেরাও করেছে তারা| সেই প্রসঙ্গে এই তারকা নেত্রী কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূলের| বলেন, এইসব করে দেশের আইন ও সংবিধানকে অপমান করছে তৃণমূল কংগ্রেস| তাদের অবিলম্বে এই সব থেকে সরে আসা উচিত| না হলে মানুষ আর ক্ষমা করবে না|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top