News Flash

  • Home
  • Uncategorized
  • গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা নির্যাতীতা গৃহবধূর, ছেলের বিরুদ্ধে মামলা করলেন মা
Image

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা নির্যাতীতা গৃহবধূর, ছেলের বিরুদ্ধে মামলা করলেন মা

crimeeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ যৌতুকের জন্য নির্যাতনে অতিষ্ঠ হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক গৃহবধূ৷ অগ্ণিদগ্দ ঐ গৃহবধূ বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ তার নাম শিল্পী দাস৷ বাড়ি বিশালগড় থানার অধীন জাঙ্গালীয়া গ্রামে৷
সংবাদে প্রকাশ, শিল্পী দাসের উপর যৌতুকের জন্য নির্যাতন চালায় তার স্বামী লিটন দাস৷ পেশায় মোটর শ্রমিক লিটন গত কিছুদিন যাবৎ নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়৷ শুক্রবার থেকে লাগাতর লিটন বাড়িতে হুলুস্থুল কান্ড ঘটিয়ে চলছে৷ টাকার জন্য শিল্পীকে চাপ দেয়, যাতে বাপের বাড়ি থেকে নিয়ে আসে টাকা৷ লিটনের মা পুত্রবধূর এই নির্যাতনকে সহ্য করতে পারছিলেন না৷ তিনিও ছেলেকে বারবার বারণ করছিল যাতে নির্যাতন বন্ধ করে দেয়৷ কিন্তু, অবাধ্য লিটন ক্রোধে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙ্গে ফলেতে থাকে একে একে৷ শুক্রবার স্ত্রী শিল্পীকে বাড়ি থেকে বেড় করে দেয় লিটন৷ পরে লিটনের মা রাস্তা থেকে কোনওরকমে বাড়িতে নিয়ে আসেন পুত্রবধূকে৷ শেষ পর্যন্ত শনিবার মধ্যরাতে ঐ গৃহবধূ বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ তার আর্তনাদে শাশুড়ি আশেপাশের লোকজনকে ডেকে আনেন৷ গুরুতর অসুস্থ অবস্থায় শিল্পী সাহাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বিশালগড় হাসপাতালে৷ সেখান থেকে তাকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ বর্তমানে জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ঐ গৃহবধূ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিল্পী দাসের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে৷ চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার জন্য৷ এদিকে, লিটন দাসের বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা করেছেন তার মা৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে পালিয়ে আত্মগোপন করে আছে লিটন দাস৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top