News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে ১৪ জানুয়ারি শহিদ মিনারে সভা করার অনুমতি পেলেন মোহন ভাগবত

অবশেষে ১৪ জানুয়ারি শহিদ মিনারে সভা করার অনুমতি পেলেন মোহন ভাগবত

mohan-bhagwatকলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : অনেক টালবাহানার পর ১৪ জানুয়ারি শহিদ মিনারেই সভা করার অনুমতি পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত | আগামী ১৩ জানুয়ারি কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত| পরদিনই তিনি শহিদ মিনারে আরএসএসের একটি সভায় বক্তব্য রাখবেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর| মোহন ভাগবতের রাজ্যে আসা নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনে চাঞ্চল্য ছড়িয়েছিল| কোথায় তিনি সভা করতে চান তার ওপরে লক্ষ্য রাখছিল প্রশাসন| সভা ছাড়াও একটি প্যারেডে অংশ নেওয়ার কথা রয়েছে ভাগবতের|

উল্লেখ্য, মোহন ভাগবতের সভার অনুমতি দিতে গিয়ে প্রশাসন বেশ টালবাহানা করেছে বলে অভিযোগ| এক সময়ে ঠিক হয়েছিল খিদিরপুরের এপিজে স্কুলের কাছে সভা হবে| কিন্তু খিদিরপুরে ওই সভার অনুমতি দেয়নি সরকার| এরপর উত্তর কলকাতার মহাজাতি সদনে ওই সভা করতে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয় কলকাতা পুলিশের কাছে| তাও বাতিল করে দেওয়া হয় বলে সংবাদ মাধ্যমে আরএসএসের অভিযোগ| অবশেষে কলকাতা পুলিশের পক্ষ থেকে শহিদ মিনার ময়দানে আরএসএসকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে| সভার অনুমতি দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগ জানায় রাজ্য আরএসএস| দলের রাজ্য সভাপতি জিষ্ণু বসু সংবাদ মাধ্যমে জানিয়েছেন, পুলিশ আমাদের সঙ্গে দ্বিচারিতা করেছে| চক্রান্ত করে আরএসএসের সভা বানচাল করা যাবে না|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top