News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে চুরির হিড়িক , পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

বিশালগড়ে চুরির হিড়িক , পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ জানুয়ারি৷৷ বিশালগড়ের উত্তর ব্রজপুর এলাকায় সুবল দেবনাথ নামে এক  ব্যক্তির বাড়িতে গতকাল আনুমানিক ৯টায় দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে৷ বিশালগড় থানা এলাকায় বার বার দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের ক্ষোভের সঞ্চার ঘটেছে৷ বাড়ির মালিক সুবল দেবনাথ পেশায় একজন ছুতোর মিস্ত্রি৷ তিনি জানান, দুজন মেয়ে রয়েছে আমার বিবাহের উপযুক্ত৷ আস্তে আস্তে সঞ্চয় করে মেয়ে বিয়ের জন্য কিছু সোনাদানা তৈরি করেছি৷ তাও গতকাল রাত ৯টায় চোরের দল মোটামুটি চার লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন দামী আসবাবপত্র চুরি করে নিয়ে পালিয়েছে৷ সুবলবাবু জানান, আমার ভাগ্ণে চিরতরে শেষ হয়ে গেছে৷ তার বাড়ি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি  হয়েছে৷ তিনি এও জানান বাড়ি সংলগ্ণ এলাকায় উত্তর ব্রজপুরের হরিনাম সংকীর্তন চলছে৷ বাড়ির পরিবারের সকলে গিয়েছিলেন সংকীর্তনে৷ সে সুযোগে হঠাৎ খবর আসে এলাকায় চোর ঢুকেছে৷ সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড়ে এসে সুবল দেবনাথ দেখেন  দরজার তালা ভাঙ্গা৷ সুটকেইচ থেকে চাবি নিয়ে খাটের বাক্স খুলে দেখেন সব এলোমেলো৷ গয়নার কৌটা খালি৷ নগদ ২ হাজার টাকা ছিল৷ সেগুলোও উধাও৷ কান্নায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় বাড়িতে৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ ছুটে আসেন ঘটনাস্থলে পুলিশ বাহিনী৷ এলাকায় তল্লাশি চালায়৷ উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে পর পর চুরির ঘটনা গোটা বিশালগড় স্তম্ভিত হয়ে পড়েছে৷ চুরি হয়েছে বিশালগড় থানাধীন লক্ষ্মীবিল, প্রভুরামপুর এলাকার বেশ কিছু স্থানে৷ কিন্তু বিশালগড় থানায় নাকের ডগায় বার বার এ চুরির ঘটনায় বিশালগড়ের পুলিশের বিরুদ্ধে সাধারণ জনগণের মধ্যে তদন্তের ব্যাপারে প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top