News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে পুলিশ ফাঁড়িগুলির বেহাল অবস্থা, হেলদোল নেই প্রশাসনের
Image

খোয়াইয়ে পুলিশ ফাঁড়িগুলির বেহাল অবস্থা, হেলদোল নেই প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৮ জানুয়ারি৷৷ সারা রাজ্যজুড়ে এবার বিশেষভাবে পালিত হল পুলিশ সপ্তাহ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার দিতে ব্যস্ততাও ছিল তুঙ্গে৷ কিন্তু বর্তমানে যারা বড় পোস্টে চাকুরি করছেন তারা বহাল তবিয়তে আছেন আর বেশিরভাগ সাধারণ পুলিশ কর্মীরাই নানানভাবে অপমানিত, লাঞ্ছিত৷ উনারা রৌদ্র বৃষ্টি সহ্য করে দিবারাত্রি পরিশ্রম করেন৷ কিন্তু তিরষ্কার ছাড়া আর কিছুই নেই ওনাদের কপালে৷ রাত্রি যাপন করা বা সাধারণ শৌচালয় পর্যন্ত নেই তাদের৷ অপরদিকে এসপিও কর্মীরা যারা রয়েছেন নূ্যনতম মজুরিতে কাজ করেন৷ অথচ তিনগুণ পরিশ্রম তারা করেন৷
খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্ক বাজার যে জায়গায় সেখানেই আউটপোস্টটি অবস্থিত৷ রামচন্দ্রঘাট, আশারামবাড়ি, খোয়াই এবং কল্যাণপুরের একটি অংশের জনগণ প্রায় প্রতিদিনই আসেন সুভাষপার্ক এলাকায়৷ এই সুভাষপার্ক আউটপোস্ট বা বর্তমানে নরক গুলজার৷ প্রায় ১৯৬০ সালে তৈরি করা ভবনটি যেখানে প্রথম ছিল পূর্ত দপ্তরের অফিস৷ তারপর সি আই অফিস৷ তারপর হয় সুভাষপার্ক আউটপোস্ট৷ সে ছোট্ট পরিসরে নিম্নমানের পাকা বাড়িতে ট্রাফিক দপ্তর সহ পুলিশ কর্মীরা থাকেন৷ অফিস পরিচালনা করেন৷ আজ পর্যন্ত কোন সারাই বা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি৷ যিনি দায়িত্বে থাকেন উপরি পয়সা থেকে কোন রকম জোড়া তালি দিয়ে দিনরাত্রি কাটান৷ নেই ফ্যান, নেই বসার জায়গা৷ ছোট ছোট রুম৷ নেই মালখানা৷ যার ফলে খালি হাতে ডিউটি করতে হয়৷ অথচ সব থেকে বেশি ভিআইপি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান সুভাষপার্ক আউটপোস্টের তত্ত্বাবধানে৷ মানুষের সব থেকে প্রয়োজন শৌচালয়৷ আউটপোস্টের নোংরা পুঁতিময় শৌচালয়টি যেভাবে দাঁড়িয়ে আছে যে কোন সময় বড়সর অঘটন ঘটে যেতে পারে সুভাষপার্ক আউট পোস্টের সাজানো যে গেইটটির ছবি দেখা যাচ্ছে সেটিও এক ঠিকেদারের দেওয়া দান৷ ভেতরে কঙ্কালসার অবস্থা নিয়ে চলছে সুভাষপার্ক আউটপোস্টটি৷ যত আউটপোস্ট আছে বাইজালবাড়ি, সোমবারিয়া বাজার সহ সব থানার চৌকিগুলির প্রায় একরকম দুরাবস্থাই৷ অথচ দিবারাত্রি পরিশ্রম করে এবং সরকারকে ট্যাক্স আদায় করে দিচ্ছে তারাই৷ তারপরও কোন প্রকার নজর নেই৷ দিন হউক বা রাত উনারা পরিশ্রম করে সময় মতো কিছুই পান না৷ মদ, জুয়া, হেন্ডিং, কোরাক্স, ট্যাবলেট, গাড়ি, কাঠ, ভাঙা জিনিসের দোকান, নকল মদ তৈরির কারখানা সহ গাড়ির থেকে যে টাকা আমদানি হয় সব বড় কর্তারা ভাগ করে নেন৷ অল্প কিছু মেজর পর্যন্ত পায়৷ বাকিরা খালি হাত৷ যার ফলে এসব দেখে উনারা আজ আর আগের মতো মনযোগ দিয়ে কাজ করেন না৷ আজ পুলিশ সপ্তাহ পালন করা হচ্ছে৷ যা শুধু প্রচার পাবার জন্য৷ আসল পুলিশ সপ্তাহ পালন সেদিনই হবে যেদিন আসল পুলিশ কর্মীরা তাদের মর্যাদা পাবে৷ সেদিন সফল হবে পুলিশ সপ্তাহ উদযাপন৷ হাতেগুনা কয়েকজন চেয়ারে বসে পুলিশ কর্মীর মাথায় কাঁঠাল ভেঙে খাবে আর পুলিশ কর্মীরা তা বসে বসে দেখবে৷ যার ফলে দিনে দিনে পুলিশ কর্মীদের মধ্যে ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷ এখনো সময় আছে সঠিক মূল্যায়ন করার৷ মৌলিক সুবিধাগুলি দিয়ে পুলিশ সপ্তাহ পালন হবে সঠিক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top