News Flash

  • Home
  • Uncategorized
  • ইমফলে বোমা হামলায় ঘায়েল দুই জওয়ান, আধরা জঙ্গিরা
Image

ইমফলে বোমা হামলায় ঘায়েল দুই জওয়ান, আধরা জঙ্গিরা

ইমফল (মণিপুর), ০৮ জানুয়ারি, (হি.স.) : রাজ্য বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জটিল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে মণিপুরের পরিস্থিতি। শনিবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ ইমফল সদরে জেলাশাসকের দফতরের কাছে সংঘটিত এক আইইডি বিস্ফোরণে দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। বিস্ফোরণের পর শহরে এক অঘোষিত সান্ধ্য আইনজনিত পরিস্থিতির সৃষ্টি হয়।

খবরে প্রকাশ, গতকাল রাত প্রায় সাতটায় জেলাশাসকের কার্যালয় লাগোয়া লামফেল এলাকায় সিআরপিএফ-এর রোড অপারেটিং পার্টি (আরপিও)-কে লক্ষ্য করে বোমা ছুঁড়ে সন্দেহজনক জঙ্গিরা। ওই হামলায় দুই সিআরপিএফ জওয়ান ঘায়েল হলে সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সেস (রিমস) হাসপাতালে নিয়ে ভরতি করা হয়। হামলায় আহতদের ব্রজেন সিং ও বিশ্বেন্দ জাঠ বলে পরিচয় পাওয়া গেছে। তাঁরা দুজনেই সিআরপিএফ-এর ১৪৩ ব্যাটালিয়নের জওয়ান। হাসপাতাল সূত্রের খবর, ব্রজেনের মাথায় এবং বিশ্বন্দের হাতে বিস্ফোরকের আঘাত লেগেছে। বিশ্বন্দের আঘাত তেমন গুরুতর না-হলেও মাথায় আঘাতজনিত কারণে ব্রজেন সিঙের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বলে ডাক্তাররা জানিয়েছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, আগামী চার (৪) ও আট (৮) মার্চ মণিপুর বিধানসভার দুই পর্যায়ের ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে কী করে শনিবার রাতে বিস্ফোরণ সংঘটিত করতে সক্ষম হয়েছে তা নিয়ে জল্পনা চলছে ওয়াকিবহাল মহলে। ঘটনার পর রবিবার পর্যন্ত হামলাবাজ জঙ্গিদের ধরতে চিরুনি তল্লাশি চললেও এখন পর্যন্ত তাদের হদিশ খুঁজে পায়নি প্রশাসন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top