News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষবিদায়ের পার্টিতে বন্ধুকে ছুরিকাহত করে ফেরার যুবক
Image

বর্ষবিদায়ের পার্টিতে বন্ধুকে ছুরিকাহত করে ফেরার যুবক

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ বর্ষবিদায়ে পিকনিক করতে গিয়ে বিবাদের জেরে বন্ধুর ছুরিকাঘাতে গুরুতরভাবে আহত হল অপর বন্ধু৷ আহতের নাম সঞ্জিত দেববর্মা৷ অভিযুক্ত বন্ধুর নাম কর্ণজিৎ দেববর্মা৷ তাদের বাড়ি সিধাই থানাধীন বড়কাঠাল এলাকায়৷ জানা গেছে, ৩১ ডিসেম্বর রাতে কয়েকজন বন্ধু মিলে পিকনিক করছিল৷ খানাপিনার আসরে সঞ্জিত দেববর্মা ও কর্ণজিৎ দেববর্মার মধ্যে বাকবিতন্ডা হয়৷ এরই জেরে কর্ণজিৎ দেববর্মা ছুরি এবং বোতল নিয়ে সঞ্জিব দেববর্মার উপর হামলা চালায়৷ তাতে রক্তাক্ত হয় সঞ্জিব দেববর্মা৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে জি বিতে স্থানান্তর করা হয়৷ বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসা চলেছে সঞ্জিব দেববর্মার৷ এব্যাপারে সিধাই থানায় একটি মামলা গৃহিত হয়েছে৷ পুলিশ অভিযুক্ত কর্ণজিৎ দেববর্মাকে খুঁজছে৷ সে পলাতক৷  ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top