News Flash

  • Home
  • Uncategorized
  • গার্হস্থ হিংসার শিকার গৃহবধূ থানার দ্বারস্থ হলেও অভিযুক্তরা অধরা
Image

গার্হস্থ হিংসার শিকার গৃহবধূ থানার দ্বারস্থ হলেও অভিযুক্তরা অধরা

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে৷ দেখা যাচ্ছে গৃহবধূ নির্যাতনের ঘটনা থানায় এলে পুলিশ বাবুরা উভয় পক্ষকে নিয়ে মিমাংসার পথ দেখিয়ে দেন৷ কিছুদিন ভাল গেলেও পরবর্তী সময়ে পরিবারে ফের অশান্তির আগুন জ্বলে৷
এমনটাই দেখা গেল মেলঘরের পালপাড়াস্থিত সান্তা চৌধুরী সাহার স্বামীর বাড়িতে৷ স্বামী সুজিত সাহা, দেবর অভিজিৎ সাহা, জা সুপ্রিয়া সাহা, শাশুড়ি নিয়তী সাহা সহ অন্যান্যরা সান্তার উপর নির্যাতন চালায়৷ এই ব্যাপারে মেলাঘর থানায় একটি মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে৷ মামলার নম্বর ৮৮/১৬৷ মামলাটি হয়েছে ইউএস ৪৯৮(এ), ৩২৫, ৫০৬, ৩৪ আইপিসি মুলে৷ পুলিশ মামলা নিলেও খবর লেখা পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷
জানা গিয়েছে, সুজিত সাহার বাড়ী পালপাড়ায়৷ বার বছর আগের তার সাথে বিয়ে হয় টাকুরপাড়ার সান্তা চৌধুরীর৷ সামাজির রীতিনীতি মেনেই তাদের বিয়ে দেওয়া হয়েছিল৷ বিয়ের পর থেকে পণের জন্য সান্তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়৷ বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য তাকে মারধর করা হত৷ নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত সান্তা সাহা থানায় মামলা করেছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার না করায় নির্যাতিতার বাপের বাড়ির লোকজন ক্ষুব্ধ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top