News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালিকাণ্ডে সিবিআই-এর কাছে আবার সময় চাইলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

রোজভ্যালিকাণ্ডে সিবিআই-এর কাছে আবার সময় চাইলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

sudip-tmcকলকাতা, ১ জানুয়ারী (হি.স.) : তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাজিরা প্রসঙ্গে কড়া হচ্ছে সিবিআই। রোজভ্যালিকাণ্ডে ৩ জানুয়ারি সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা সুদীপের। কিন্তু সিবিআই দফতরে ফোন করে সুদীপ অনুরোধ করেছেন তারিখটা পিছিয়ে দেওয়ার জন্য। ৩ জানুয়ারির বদলে ১৮ জানুয়ারি হাজিরার জন্য সময় চেয়েন তৃণমূল সাংসদ। কিন্তু তাঁকে আর নতুন করে কোনও সময় দিতে চায় না সিবিআই। উল্টে না এলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হতে পারে বলে খবর। কারণ এর আগে ৩০ ডিসেম্বর সিজিও কমপ্লেক্সে সুদীপকে তলব করেছিল সিবিআই।
প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সুদীপকে মৌখিক ভাবে আসার কথা বলে সিবিআই। পরে দু’বার নোটিসও পাঠানো হয়। কিন্তু হাজিরা দেননি উত্তর কলকাতার তৃণমূল সাংসদ। সূত্রের খবর, সাংসদের অনুরোধেই হাজিরার দিন ৩০ ডিসেম্বর থেকে পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়। তাই নতুন করে আর কোনও সময় দিতে চায় না তারা। উল্টে না এলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হতে পারে বলে খবর।
এর আগে রোজভ্যালি কান্ডে গ্রেপ্তার হয়েছেন তাপস পাল। শনিবার ৩ দিনের জেল হেফাজত হয়েছে তাঁর। যা নিয়ে প্রচন্ড ক্ষুদ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিকে, রোজভ্যালি কান্ডে তাপস পালের গ্রেপ্তারের পর সিবিআইয়ের নজরে রয়েছেন এক অভিনেত্রীও। যিনি তাপস পালের সঙ্গে একাধিকবার গিয়েছেন রোজভ্যালির অফিসে। যার তথ্যপ্রমাণ রয়েছে সিবিআইয়ের কাছে। এবার সেই অভিনেত্রীকেও জেরা করার ভাবনাচিন্তা করছে সিবিআই।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top