News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীবাবু মানুষ আপনার সরকারের ভিখারি নন, আক্রমণাত্মক টুইট মমতার
Image

মোদীবাবু মানুষ আপনার সরকারের ভিখারি নন, আক্রমণাত্মক টুইট মমতার

mamataকলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর বাক্যবাণ অব্যাহত| শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়| এদিন বেলা ১২.৪৫ মিনিট নাগাদ প্রথম টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়| টুইটারে তৃণমূল নেত্রী লেখেন, `মোদীবাবু, মানুষ আপনার সরকারের ভিখারি নন| টাকা তোলার ক্ষেত্রে এখনও কেন ঊর্ধ্বসীমা?’ পরের টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, `৫০ দিনের সময়সীমা শেষ| মানুষের উপার্জিত কঠোর পরিশ্রমের টাকা তোলার অধিকার কীভাবে কেড়ে নিতে পারেন? সরকার ক্ষমতায় আসতে পারে, কিন্তু তাই বলে মানুষের আর্থিক স্বাধীনতা ছিনিয়ে নিতে পারে না|’
যদিও নতুন বছরের শুরুতেই দেশবাসীকে স্বস্তি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক| শীর্ষ ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছে, ১ জানুয়ারি থেকেই দিনে সর্বোচ্চ ৪,৫০০ টাকা তোলা যাবে এটিএম থেকে| তবে, সাপ্তাহিক টাকা তোলার যে ঊর্ধ্বসীমা বর্তমানে নির্ধারিত আছে, তাতে এখনই কোনও পরিবর্তন আনা হচ্ছে না| এক সপ্তাহে সর্বোচ্চ ২৪,০০০ টাকা তোলা যাবে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top