News Flash

  • Home
  • Uncategorized
  • বেড়েছে সেট টপ বক্স লাগানোর সময়সীমা, ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন

বেড়েছে সেট টপ বক্স লাগানোর সময়সীমা, ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন

set-top-boxনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ নতুন বছরের প্রথম দিনেই উধাও হচ্ছে না ক্যাবল টিভি৷ সেট টপ বক্স লাগানোর সময়সীমা বেড়েছে৷ শহর এলাকার জন্য ৩১ জানুয়ারী এবং গ্রামীণ এলাকায় ৩১ মার্চের মধ্যে সেট টপ বক্স লাগাতেই হবে৷ নইলে আর দেখতে পারবেন না ক্যাবল টিভি৷ জানা গেছে, নোট বাতিলের জেরে উদ্ভুত সমস্যা এবং সেট টপ বক্সের পর্যাপ্ত যোগানের অভাবেই সময়সীমা বাড়ানো হয়েছে৷ পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩১ ডিসেম্বরের পর থেকে সেটটপ বক্স ছাড়া ক্যাবল টিভি দেখা যাবে না, এমন নির্দেশিকা জারি করেছিল ট্রাই৷ কিন্তু দেশের বেশ কিছু স্থানে সেটটপ বক্সের পর্যাপ্ত যোগান নেই এবং নোট বাতিলের জেরেও কিছু সমস্যা দেখা দিয়েছে৷ তাই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে৷ তবে, এবার যে সমসয়সীমা দেওয়া তা চুড়ান্ত বলে ট্রাই জানিয়েছে৷ নতুন ঘোষিত সময়সীমার অতিরিক্ত কোন সুযোগ আর দেওয়া হবে না বলে ট্রাই স্পষ্ট জানিয়ে দিয়েছে৷
এদিকে, রাজ্যে বিশেষ করে আগরতলায় সহ শহরতলী সংলগ্ণ এলাকায় সেটটপ বক্স বিক্রির ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ উঠেছে৷ উচ্চ আদালতের নির্দেশ সত্বেও ট্রাই গাইডলাইন মেনে সরবরাহ করা হচ্ছে না সেটটপ বক্স৷ অভিযোগে জানা গেছে, সেটটপ বক্স প্রতি ১৬০০ টাকা নেওয়া হচ্ছে, যা ফেরৎযোগ্য নয়৷ এমনকি সেটটপ বক্সের ক্রয়ের কোন রসিদও দিচ্ছে না ক্যাবল অপারেটররা৷ শুধু তাই নয়, চ্যানেল দেখার জন্য সাবক্রিপশন খরচ বাবদ নেওয়া হচ্ছে প্রতি মাসে ফিক্সড ২৫০ টাকা৷ ডেপুটি কমিশনার টেক্সেস এন্ড এক্সাইজ জানান, সেট টপ বক্স নেওয়ার ক্ষেত্রে ট্রাই চারটি স্তর নির্দিষ্ট করে দিয়েছে৷ এর বাইরে কোন অর্থ সেট টপ বক্সের জন্য নেওয়া যাবে না৷ তাতে বলা হয়েছে, এককালীন অর্থ তাও আবার ফেরৎযোগ্য এবং মাসিক ভাড়ার বিনিময়ে গ্রাহকদের দেওয়া হবে সেট টপ বক্স৷ ফলে একথা স্পষ্ট, ক্যাবল টিভি ডিজিটাইজেশনের নামে রাজ্যে গ্রাহকদের লুট করা হচ্ছে৷ সম্প্রতি রাজ্য সরকার বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে, সেটটপ বক্স ক্রয়ের ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে৷ তাতে কোন রকম গড়মিল হলে জেলা প্রশাসন কিংবা মহকুমা প্রশাসনের কাছে নালিশ জানানোর জন্যও বলা হয়েছে৷ অথচ, মুখে এনিয়ে ক্ষোভ প্রকাশ করলেও লিখিতভাবে কেউ অভিযোগ জানাচ্ছেন না৷ এবিষয়ে সদর মহকুমা শাসক বলেন, সেটটপ বক্স বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের ঠকানো হচ্ছে এমন অভিযোগ কেউ জানাচ্ছেন না৷ ফলে, কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে৷ তবে, ক্যাবল অপারেটরদের বিভিন্ন গতিবিধির নজর রাখা হচ্ছে৷ তিনি স্পষ্ট জানান, সেট টপ বক্স ক্রয় করলে গ্রাহকদের অবশ্যই রসিদ দিতে হবে৷ তাতে সেটটপ বক্স সংক্রান্ত সমস্ত কিছু যেমন ওয়ারেন্টি, বিআইএস মার্ক, উৎপাদন তারিখ, স্বদেশী নাকি বিদেশী ইত্যাদি উল্লেখ থাকতে হবে৷ খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷ বিশেষ করে, রাজ্যে ক্যাবল অপারেটররা বিনোদন করে মারাত্মক ফাঁকি দিচ্ছেন৷ আগামী মাস দুয়েকের মধ্যে বিনোদন কর আদায়ে ময়দানে নামবে প্রশাসন৷ তাতে, যাঁরা বিনোদন কর সঠিকভাবে দিচ্ছেন না, তাদের জিনিষপত্র বাজেয়াপ্ত করা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top