News Flash

  • Home
  • Uncategorized
  • বছরের প্রথম দিনেও সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, জবাব দিচ্ছে ভারত
Image

বছরের প্রথম দিনেও সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, জবাব দিচ্ছে ভারত

J&Kজম্মু, ১ জানুয়ারি (হি.স.) : নতুন বছরের প্রথম দিনেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তানের সেনাবাহিনী। রবিবার বিনা প্ররোচনায় ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তানি সেনা। সেনা সূত্রে খবর, আজ সকাল নটা নাগাদ পুঞ্চের শাহাপুরে গুলি চালায় পাকিস্তানি ট্রুপ। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
শুক্রবারও পুঞ্চ সেক্টরেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল পাক সেনা। সেদিন এক সাধারণ নাগরিকের মৃত্যু হয় পাক সেনার গুলিতে। ভারতীয় সেনা উপযুক্ত জবাব দেয়। ১৬ ডিসেম্বরও পুঞ্চের বালাকোট সেক্টরেও গুলি চালিয়েছিল পাকিস্তান সেনা। ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরের শেষ দিক থেকে এখনও পর্যন্ত পাক সেনার গুলিতে ১৪ জন নিরাপত্তারক্ষী সহ ২৭ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top