News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দলে ফিরিয়ে নেওয়া হল অখিলেশ যাদব ও রাম গোপালকে
Image

ফের দলে ফিরিয়ে নেওয়া হল অখিলেশ যাদব ও রাম গোপালকে

akhilesh-mulayamলখনউ, ৩১ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির (সপা) ঘরোয়া বিবাদে ফের নয়া মোড়| মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবকে ৬ বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্তে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ঢোক গিললেন দলের সুপ্রিমো মুলায়ম সিং যাদব| ফের দলে ফিরিয়ে নেওয়া হল অখিলেশ যাদব ও রাম গোপালকে| তঁাদের দলে ফিরিয়ে নেওয়ার খবর টুইট করে শনিবার একথা জানিয়েছেন শিবপাল যাদব| এদিন দলের সুপ্রিমো মুলায়মের বাসভবনে অখিলেশ যাদব ও রাম গোপালের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে| পিতা-পুত্রের মধ্যে মধ্যস্ততার মূখ্য ভূমিকা পালন করেন দলের আরেক নেতা আজম খান|
শুক্রবার ছ’বছরের জন্য অখিলেশকে দল থেকে বহিষ্কার করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব| বহিষ্কার করা হয় অখিলেশের কাকা রামগোপাল যাদবকেও| এরপর অখিলেশ যাদব দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন| সূত্রের খবর, সেখানে যোগ দেন ২০০-র বেশি বিধায়ক| পৃথক বৈঠক করেন মুলায়মও| এরপরেই ফের অখিলেশ ও রামগোপালকে দলে ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করা হয় সমাজবাদী পার্টির তরফে|
দলের তরফে একথা জানান শিবপাল যাদব| তিনি বলেন, নেতাজি (মুলায়ম সিং যাদব)-র আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে| সবাই মিলে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top