News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধভাবে গরু বোঝাই করে পালাবার পথে অল্টোকে ধাক্কা, গুরুতর দুই যাত্রী

অবৈধভাবে গরু বোঝাই করে পালাবার পথে অল্টোকে ধাক্কা, গুরুতর দুই যাত্রী

accident-churaibariনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩১ ডিসেম্বর৷৷ গরু বোঝাই বুলেরো পিকআপ ও যাত্রীবাহী অল্টো গাড়ি মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুইজন৷ দূর্ঘটনাটি ঘটেছে আসাম আগরতলা জাতীয় সড়কের খেরেংজুড়ি এলাকায়৷ দুপুর ১টা নাগাদ টিআর-০২-বি-১৫১২ নম্বরের বুলেরো গাড়িটি কদমতলা থানাধীন জালাইবাড়ি থেকে গরু বোঝাই করে কুমারঘাটের উদ্দেশ্যে রওনা দেয়৷ লক্ষ্মীনগর থেকে জাতীয় সড়কে উঠার মুখ্যেই ধর্মনগর থেকে চুড়াইবাড়ির অভিমুকে আসা টিআর-০২-বি-০৬১৭ নম্বরের অলোটা গাড়িটিকে ধাক্কা দেয় ঐ গাড়িটি৷ এতে ঘটনাস্থালেই অল্টোতে থাকা চালক মইনুল হক ও যাত্রী মাধব সিনহা ও অপর এক যাত্রী গুরুতর আহন হন৷ চালক ছাড়া বাকি দুই যাত্রীকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
এদিকে বুলেরো চালক ইদ্রিশ মিয়া অক্ষতই থকেন৷ তার বাড়ি কুমারঘাটের সাইদাবাড়ি গ্রামে৷ গাড়িতে মোট ১২টি গরু ছিল৷ অবৈধভাবে গরুগুলি নিয়ে যাওয়ার ফলে মাত্রাতিরিক্ত গতি ছিল গানিটির৷ গরু পরিবহণের কোন বৈধ কাগজও ছিল না তার cattleকাছে৷ প্রসঙ্গত, এভাবে প্রতিদিন ১৫-২০টি গাড়ি গরু বোঝাই করে কদমতলা, কুর্তি, জালাইবাড়ি, চুড়াইবাড়ি থেকে কুমারঘাট সহ সোনামুড়ার প্রত্যন্ত এলাকায় নিয়ে যাওয়া হয়৷ আর সেখান থেকে সোজা বাংলাদেশে চালান করে দেওয়া হয়৷ আর এই অবৈধ কাজকর্মের সাথে যুক্ত রয়েছে উত্তর জেলার বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি৷ এই ব্যাপারে পুলিশ প্রশাসনের কোন হেলদোল নেই৷ অবাধে অবৈধভাবে গরু বোঝাই গাড়িগুলি রাজ্যের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে নিরাপদে পৌঁছায় কিভাবে এনিয়ে আজ প্রশ্ণ তুলছেন জনগণ৷ অভিযোগ উঠেছে পুলিশের একাংশ এই অবৈধ কাজকে প্রশ্রয় দিয়ে চলেছে৷ কোন কোন ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের চাপের মুখে পুলিশকে আইনের কঠোর প্রয়োগ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top