মুম্বই, ২৭ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার ৫১ বছরে পা দিলেন সলমন খান| যদিও পার্টি শুরু হয়ে গেছে সোমবার রাত থেকেই| সলমনের পানভেলের খামারবাড়িতে ভাগ্নে আহিলকে পাশে নিয়ে ‘বিয়িং হিউম্যান’ লেখা কেক কাটলেন তিনি| পার্টিতে হাজির সলমনের সহঅভিনেত্রী থেকে পরিচালক সকলেই| প্রীতি জিন্টা হাজির স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে | আছেন বিপাশা বসু, জারিন খান, স্বরা ভাস্করসহ অনেকেই| সলমনের কিক ছবির পরিচালক সাজিদ নাদিওয়ালা, সহঅভিনেতা রণদীপ হুডাও ছিলেন পার্টিতে| আসেন সুশান্তসিং রাজপুত, ডিনো মোরিয়া, নীল নীতীন মুকেশ, সুরজ পাঞ্চোলিও| সম্প্রতি করণ জোহরের টক শোয়ে সলমন বলেন, খান পরিবারের প্রত্যেক পার্টিতে অন্তত তিনশো অতিথি থাকবেই| তাঁর ৫১তম জন্মদিনে সারা রাত ধরে আসতে থাকেন অতিথিরা| আর জন্মদিনের শুভেচ্ছায় মেতে ওঠেন সলমানও
৫১ বছরে পা দিলেন সলমন খান
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















