News Flash

  • Home
  • Uncategorized
  • মজুরী না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা দিয়ে কমলাসাগরে পথ অবরোধ রেগা শ্রমিকদের
Image

মজুরী না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা দিয়ে কমলাসাগরে পথ অবরোধ রেগা শ্রমিকদের

MGNREGA_Logo_smallনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৬ ডিসেম্বর৷৷ সোমবার নেহালচন্দ্রনগর পঞ্চায়েতে তালা ঝুলাল রেগা শ্রমিকরা৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, ঐ পঞ্চায়েতের রেগার শ্রমিকরা ছয়মাস যাবত মজুরী পাচ্ছেন না৷ এনিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
সংবাদে প্রকাশ সোমবার সকাল সাড়ে এগারটা নাগাদ ক্ষুব্ধ শ্রমিকরা পঞ্চায়েত অফিসে চলে যায়৷ সেখানে গিয়ে শ্রমিকরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন৷ এনিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়৷ পঞ্চায়েত এলাকার সিংহভাগ জনগণ গরীব অংশের৷ রেগার টাকা না পেয়ে তাদের জীবনযাপন করা কষ্টকর হয়ে উঠেছে৷ শ্রমিকরা পঞ্চায়েতের প্রধান ও জিআরএস এর কাছে বহুবার মজুরীর ব্যাপারে কথা বলেছেন৷ বারবারই আশ্বাস দেওয়া হয় খুব শীঘ্রই মজুরী মিটিয়ে দেওয়া হবে৷ কিন্তু, তারপরও মজুরী দেওয়া হচ্ছে না৷ তাতে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল৷ শ্রমিকরা শুধুমাত্র পঞ্চায়েত অফিসে তালা দিয়েই ক্ষান্ত থাকেননি, পরে কমলাসাগর রাস্তা অবরোধ করে৷ একঘন্টা যাবত চলে এই অবরোধ আন্দোলন৷ এই ব্যাপারে খবর যায় বিশালগড় বিডিও অফিসে৷ বিডিও রতন ভৌমিক ঘন্টাস্থলে গিয়ে ক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলেন৷ তিনি আশ্বাস দেন সাতদিনের মধ্যে মজুরী মিটিয়ে দেওয়া হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা পথ অবরোধ প্রত্যাহার করে নেন এবং পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top