ম্যানিলা, ২৭ ডিসেম্বর (হি.স.) : ম্যানিলায় ‘নক টেন’-র শক্তিশালী টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ছয়| এছাড়া কমপক্ষে ১৮ জন নিখোঁজ বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে| খবরে বলা হয়েছে, বড়দিন উদযাপনের সময় ‘নক টেন’ দেশের পাঁচটি রাজ্যে আঘাত হানে| এতে অনেক ঘর-বাড়ি ভেঙে যায়| প্রায় দশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন| রাস্তাঘাট বিপর্যস্ত হয়ে পড়ায় যান চলাচলে অসুবিধা তৈরি হয়েছে| ‘নক টেন’ স্থানীয়ভাবে ‘নিনা’ নামে পরিচিত| আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছিল, ম্যানিলার দক্ষিণে প্রতি ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে টাইফুনটি আঘাত হানবে| পরে তা ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে আঘাত করে|
‘নক টেন’-র তান্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৬
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















