News Flash

  • Home
  • Uncategorized
  • জমি বিবাদের জেরে দুপক্ষের অ্যাসিড হামলা, জখম ৯ মহিলা
Image

জমি বিবাদের জেরে দুপক্ষের অ্যাসিড হামলা, জখম ৯ মহিলা

কাপুরথালা (পাঞ্জাব), ২৭ ডিসেম্বর (হি.স.) : জমি বিবাদের জেরে এক নাবালিকাসহ ৯ মহিলার উপর অ্যাসিড হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল পাঞ্জাবের কাপুরথালায় ভুই গ্রামে| আক্রান্তদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর| তাঁকে জলন্ধরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে|
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি জমির মালিকানা নিয়ে শিরোমণি আকালি দলের পঞ্চায়েত প্রধান বিনোদ সহগলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে গ্রামের একটি পরিবারের| সেই বিবাদ চরম সংঘর্ষে আকার নেয়| সেই সময় অ্যাসিড ছোঁড়া হয়েছে বলেও অভিযোগ| এই ঘটনায় কর্মরত সাত মহিলা শ্রমিকের গায়ে অ্যাসিড লেগে জখম হয়েছেন| এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়|
আকালি পঞ্চায়েত প্রধানের দাবি, ওই জায়গাটি পঞ্চায়েতের| কিন্তু তা মানতে নারাজ ওই পরিবার| তাদের পালটা দাবি, জমিটি তাদের| কিন্তু সেখানে জোর করে ওই আকালি নেতা কমিউনিটি সেন্টার গড়ছে| ঘটনায় উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে অ্যাসিড আক্রমণের অভিযোগ জানিয়েছে| পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top