News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতের উপনির্বাচন শান্তিতেই, ভোট পড়ল ৮৩.৩২ শতাংশ
Image

পঞ্চায়েতের উপনির্বাচন শান্তিতেই, ভোট পড়ল ৮৩.৩২ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ কমলাসাগর/ তেলিয়ামুড়া/ চুড়াইবাড়ি/চড়িলাম, ২১ ডিসেম্বর৷৷ রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে ৪৪

ত্রিস্তর পঞ্চায়েতে উপনির্বাচনে ভোট গ্রহণের দৃশ্য৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷
ত্রিস্তর পঞ্চায়েতে উপনির্বাচনে ভোট গ্রহণের দৃশ্য৷ বুধবার তোলা নিজস্ব ছবি৷

টি শূন্য আসনে বুধবার ভোট গ্রহণ করা হয়েছে৷ সর্বত্রই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে গড়ে ভোট পড়েছে ৮৩.৩২ শতাংশ৷
বুধবার পঞ্চায়েতের উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হল৷ সকাল সাতটা থেকে ভোট গ্রহণ বিকাল চারটা পর্যন্ত চলে৷ বিশালগণ ব্লকের ৪টি পঞ্চায়েতের ২টি আসনে ভোটগ্রহণ হল৷ কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ কঠোর নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে পঞ্চায়েতগুলির উপনির্বাচন শেষ হল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জনগণ আনন্দের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছে৷ এদিকে, এদিকে, বিশালগড় ব্লকের অধীনে চারটি পঞ্চায়েতের ৫টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়৷ বিশালগড় ব্লকের ৪টি পঞ্চায়েতগুলি রাউথখলার মোট ভোটার ৪২২ জন, ভোট পড়েছে ৩৭৬টি৷ পুরাথল রাজনগর পঞ্চায়েত ৩১২ জন ভোটার৷ এই পঞ্চায়েতে ভোট পড়েছে ২৭৮টি৷ কৈয়াঢেপা পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল ৩০৮ জন৷ ভোট পড়েছে ২৭৭টি৷ সবচেয়ে বেশি ভোট পড়েছে কমলাসাগর পঞ্চায়েতে৷ ভোটার দিনে ৪১৪ জন৷ ভোট পড়েছে ৩৯৮টি৷ শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ হওয়াতে৷ রাজনৈতিক দলগুলি জনগণকে অভিনন্দন জানিয়েছে৷ শাসক দলের পক্ষ থেকে জনগণকে অভিনন্দন জানিয়ে বলেছে৷ পঞ্চায়েত উপনির্বাচনে বামফ্রন্ট বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করে৷ আগামী ২৩ ডিসেম্বর বিশালগড় ব্লকের ভোট গণনা হবে৷
তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত পশ্চিম হাওয়াইবাড়ি পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের ২নং আসনের উপনির্বাচন আজ সকাল সাতটা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব৷ শান্তিপূর্ণ ও উৎসবের মেজাজেই সকাল থেকেই ভোটদাতাদের দীর্ঘলাইন দেখা যায় ভোট গ্রহণ কেন্দ্রে৷ এই আসনের মোট ভোটদাতা ৩১৫ জন৷ হচ্ছে ত্রিমুখী লড়াই, সিপিএম, তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলই এই আসনের জন্য লড়াই করছেন৷ প্রত্যেকেরই আসা এই আসনটি তাদের নিজেদের দখলে যাবে৷ সিপিআইএম এর প্রার্থী গীতা রাণীদাস এর পক্ষে বলতে গিয়ে সিপিআইএম নেতৃত্ব প্রত্যুষ চক্রবর্তী জানায় এই কেন্দ্রের জয়ী প্রার্থীর সরকারি কর্মসংস্থানের ফলে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে৷ বহাল থাকবে বামফ্রন্টের প্রার্থীর জয়৷ কারণ মানুষ এলাকার উন্নয়ন ও শান্তির পরিবেশ বজায় রাখতেই বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করবেন৷ এছাড়াও তৃণমূল কংগ্রেস ও বিজেপি দলের নেতৃত্বরা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানান৷ তাদের আসা এই আসনটি এবার তাদের দখলে যাবে৷
গোটা রাজ্যের সাথে উত্তর জেলায়ও পঞ্চায়েতস্তরের উপনির্বাচনের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হল৷ আজ সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলে৷ প্রত্যেকটি ভোট কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে চলে ভোটদান প্রক্রিয়া৷ কোন অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি৷ প্রায় ৮৩ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে সূত্রের খবর৷ উত্তরের কদমতলা ব্লকাধীন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ড৷ ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ড৷ চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১নং এবং ৬ নং ওয়ার্ডে ভোটদান হয় এবং কালাছড়া ব্লকাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ড৷ বরুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে পঞ্চায়েত স্তরে হয়ে ভোট৷ পাশাপাশি যুবরাজনগর ব্লকাধীন মঙ্গলাকালি গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ড এবং রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডে সম্পন্ন হয় ভোটদান প্রক্রিয়া৷ ভোটারগণ উৎসবের মেজাজে ভোটকেন্দ্রে ভোট দেন৷
অপরদিকে সব মিলিয়ে ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে উত্তর জেলার পঞ্চায়েত স্তরের উপনির্বাচন৷ শাসক দল যেমন কোমরবেঁদে মাঠে প্রচার চালিয়েছিল তেমনি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দলও মাঠ ছাড়তে নারাজ৷ জয় নিয়ে প্রত্যেকটি দলই আশাবাদী৷ সবকটি ভোট কেন্দ্রেই ছিল করা নিরাপত্তা৷
এদিকে, নানা মহলের অভিমত উত্তর জেলার ৮টি ভোট কেন্দ্রের ভোট বাক্সের অধিকাংশ ভোট পদ্মফুলে পড়েছে৷
এবার দেখার বিষয় ভোট বাক্সে জনগণ কোন দলের প্রার্থীকে ক্ষমতায় নিয়ে আসবে? তা ২৩ ডিসেম্বরের অপেক্ষায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top