News Flash

  • Home
  • Uncategorized
  • আঙুলের ছাপ দিলেই মিলবে বিমানবন্দরে ঢোকার ছাড়পত্র
Image

আঙুলের ছাপ দিলেই মিলবে বিমানবন্দরে ঢোকার ছাড়পত্র

biometric-machineনয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.) : বিমান বন্দরে ঢোকার জন্য গোটা দেশেই শীঘ্রই চালু হচ্ছে বায়োমেট্রিক স্ক্রিনিং| আর্থাত্ আঙুলের ছাপ দিলেই মিলবে বিমানবন্দরে ঢোকার ছাড়পত্র| হায়দরাবাদ বিমানবন্দরে ইতিমধ্যেই পরীক্ষামূলভাবে চালু হয়েছে এই ব্যবস্থা| এতদিন বিমানবন্দরে প্রবেশ করতে গেলে টিকিট ও পরিচয়পত্র দেখাতে হতো| এবার তার আর প্রয়োজন হবে না| আধার কার্ডের তথ্য এবার কাজে লাগানো হবে বিমান পরিবহনের ক্ষেত্রে| ইতিমধ্যেই দেশের একশো কোটি মানুষকে আধার কার্ড দেওয়া হয়েছে| আধারের সেই তথ্য এবার বয়োমেট্রিক স্ক্রিনিংয়ের কাজে লাগবে|
বিমানের টিকিট কাটার সময়ে আধার কার্ডের নম্বর জানতে চাওয়া হবে| আধার কার্ডে রয়েছে আঙুল ও চোখের মনির ছাপ| সেই তথ্য জুড়ে দেওয়া হবে বিমানের টিকিটের সঙ্গে| ওই তথ্য বিমানবন্দরে ঢোকার সময়ে মিলিয়ে দেখা হবে| এতে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ঝামেলা অনেকটাই কমেবে| পাশাপাশি পরিচয় জাল করার প্রবণতা একেবারেই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top