চেন্নাই, ১৭ ডিসেম্বর (হি.স.) : ব্যাটসম্যানদের হাত ধরে সিরিজের শেষ টেস্টে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড| প্রথম ইনিংসে ৪৭৭ রান তুললেন মঈন আলি, জো রুটরা| অসাধারণ ব্যাটিং করেন মঈন (১৪৬), রুট (৮৮), লিয়াম ডসন (৬৬ অপরাজিত), আদিল রশিদরা (৬০)| উমেশ যাদব ও ইশান্ত শর্মা দুটি করে এবং রবীন্দ্র জাডেজা তিনটি উইকেট শিকার করেন| ঘরের মাঠে মাত্র একটি উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন| অপর উইকেট পেয়েছেন অমিত মিশ্র|
শুক্রবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক| প্রাথমিক ধাক্কা সামলে দিনের শেষে ইংরেজদের রান ছিল ৪ উইকেটে ২৮৪| দ্বিতীয় দিনেও ভারতীয় বোলাররা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারলেন না| তার ফলেই বড় রান তুলতে সক্ষম হল কুকবাহিনী|
ইংল্যান্ডের এই বিশাল রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসের শুরুটা ভালই করেছে বিরাট বাহিনী| মুরলী বিজয় ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পাওয়ায় ওপেন করতে নামেননি| তাঁর বদলে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করেন পার্থিব প্যাটেল| দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৬০| রাহুল ৩০ এবং পার্থিব ২৮ রানে অপরাজিত| ইংল্যান্ডকে পাল্টা চাপে ফেলতে গেলে তৃতীয় দিন ভারতীয় ব্যাটসম্যানদের ভাল ব্যাটিং করতে হবে|
ব্যাটিংয়ের ওপর ভর করে ইল্যান্ড ৪৭৭ রান তুলল, ভারত বিনা উইকেটে ৬০
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















