News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাটিংয়ের ওপর ভর করে ইল্যান্ড ৪৭৭ রান তুলল, ভারত বিনা উইকেটে ৬০
Image

ব্যাটিংয়ের ওপর ভর করে ইল্যান্ড ৪৭৭ রান তুলল, ভারত বিনা উইকেটে ৬০

cricketচেন্নাই, ১৭ ডিসেম্বর (হি.স.) : ব্যাটসম্যানদের হাত ধরে সিরিজের শেষ টেস্টে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড| প্রথম ইনিংসে ৪৭৭ রান তুললেন মঈন আলি, জো রুটরা| অসাধারণ ব্যাটিং করেন মঈন (১৪৬), রুট (৮৮), লিয়াম ডসন (৬৬ অপরাজিত), আদিল রশিদরা (৬০)| উমেশ যাদব ও ইশান্ত শর্মা দুটি করে এবং রবীন্দ্র জাডেজা তিনটি উইকেট শিকার করেন| ঘরের মাঠে মাত্র একটি উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন| অপর উইকেট পেয়েছেন অমিত মিশ্র|
শুক্রবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক| প্রাথমিক ধাক্কা সামলে দিনের শেষে ইংরেজদের রান ছিল ৪ উইকেটে ২৮৪| দ্বিতীয় দিনেও ভারতীয় বোলাররা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারলেন না| তার ফলেই বড় রান তুলতে সক্ষম হল কুকবাহিনী|
ইংল্যান্ডের এই বিশাল রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসের শুরুটা ভালই করেছে বিরাট বাহিনী| মুরলী বিজয় ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পাওয়ায় ওপেন করতে নামেননি| তাঁর বদলে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করেন পার্থিব প্যাটেল| দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৬০| রাহুল ৩০ এবং পার্থিব ২৮ রানে অপরাজিত| ইংল্যান্ডকে পাল্টা চাপে ফেলতে গেলে তৃতীয় দিন ভারতীয় ব্যাটসম্যানদের ভাল ব্যাটিং করতে হবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top