News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়াংখেড়েতে ঘুরে দাঁড়াল ভারত, বিজয়-বিরাটের জোড়া শতরান
Image

ওয়াংখেড়েতে ঘুরে দাঁড়াল ভারত, বিজয়-বিরাটের জোড়া শতরান

cricket-generic-806_806x605_61475047367মুম্বই, ১০ ডিসেম্বর (হি.স.) : শনিবার ওয়াংখেড়েতে ঘুরে দাঁড়াল বিরাট বাহিনী| টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির শতরানের পর ঘুরে দাঁড়াল ভারত| এদিন সকালে দিনের দ্বিতীয় বলেই চেতেশ্বর পূজারা শুক্রবার ৪৭ রানের সঙ্গে কোনও রান যোগ না করেই ফিরে যাওয়ার পর ভারতকে চাপে ফেলবে বলে আশা করেছিল ইংল্যান্ড| কিন্তু ভারতের ওপেনার মুরলী বিজয় (১৩৬) ও বিরাট কোহলির (১৪৭ অপরাজিত) দাপটে পাল্টা চাপে পড়ে গেল ইংল্যান্ড| টেস্টে ১৫তম শতরান করলেন বিরাট| তৃতীয় দিনের শেষে ভারতের রান ৭ উইকেটে ৪৫১| বিরাটের সঙ্গে ক্রিজে আছেন জয়ন্ত যাদব (৩০)| ইংল্যান্ডের রান টপকে গিয়ে ৫১ রানের লিড নিয়েছে ভারত| চতুর্থ দিন ভারতের লিড নিশ্চিতভাবেই আরও বাড়বে| ফলে ওয়াংখেড়েতে শেষ দুটি টেস্টে ইংল্যান্ডের কাছে হারের বদলা নিয়েই সিরিজ পকেটে পুরে ফেলার স্বপ্ন দেখতেই পারে ভারত|
এর আগে শুক্রবার ১ উইকেটে ১৪৬ রান হাতে নিয়ে এদিন খেলা শুরু করে ভারত| শুরুতেই পূজারা ফিরে গেলেও বিরাট-বিজয় জুটিতে ১১৬ রান যোগ করেন| দলের ২৬২ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেটের পতন হয়| লাঞ্চের পরই আউট হন বিজয়| রশিদের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি|
বিজয় ফিরে যাওয়ার পর করুণ নায়ার (১৩), পার্থিব প্যাটেল (১৫), রবিচন্দ্রন অশ্বিনরা (০) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি| তবে জাডেজা ভালই ব্যাটিং করছিলেন| এই জুটিইর উপর ভরসা ছিল ভারতের| কিন্তু জাডেজাও বেশিদূর এগোতে পারলেন না| তিনি ২৫ রান করে আদিল রশিদের বলে জোস বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন| তবে জাডেজা ফিরে গেলেও ভারতের কোনও সমস্যা হয়নি| বিরাটের সঙ্গে জয়ন্তর জুটিও জমে যায়| এই জুটিতে এখনও পর‌্যন্ত ৮৭ রান যোগ হয়েছে|
এদিন বিজয় ও বিরাট টেস্টে নতুন নজির গড়লেন| ভারতের তৃতীয় ওপেনার হিসেবে ওয়াংখেড়েতে টেস্ট সেঞ্চুরি করলেন বিজয়| তাঁর আগে সুনীল গাওস্কর ও বীরেন্দ্র সহবাগ ওয়াংখেড়েতে টেস্টে সেঞ্চুরি করেছিলেন| এদিন টেস্টে ৮তম শতরান করলেন বিজয়| বিরাট আবার টেস্টে চার হাজার রান পূর্ণ করলেন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top