News Flash

  • Home
  • Uncategorized
  • বনধে বিমান পরিষেবা স্বাভাবিক থাকলেও প্রভাবিত রেল
Image

বনধে বিমান পরিষেবা স্বাভাবিক থাকলেও প্রভাবিত রেল

bg-lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ নোট বাতিল ইস্যুতে বামফ্রন্টের ডাকা বনধের ফলে সোমবার বিপাকে পড়তে হয়েছে বিমান যাত্রীদেরকেও৷ আগরতলা এয়ারপোর্ট রোডে বেসরকারি কোন যানবাহন চলাচল করেনি৷ তাতে  জটিল সমস্যার সম্মুখীন হন বিমানযাত্রীরা৷ বনধের ফলে অবশ্য বিমান চলাচল বিঘ্নিত হয়নি৷ বিমান যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে বরাবরই সোমবারও আগরতলার পশ্চিম থানার সামনে থেকে পুলিশের গাড়ি দিয়ে বিমান যাত্রীদের আগরতলা বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়৷ একইভাবে যারা আগরতলা বিমানবন্দরে  আগমন করেছেন তাদেরকেও সেখান নিয়ে আসার ব্যবস্থা করা হয়৷ রেল পরিষেবাও বনধের ফলে বিঘ্নিত হয়েছে৷ দূরপাল্লার রেল যাত্রীরা তাতে বিরাট সমস্যার সম্মুখীন হয়েছেন৷ এধরনের বনধের ফলে রোগীরাও বিপাকে পড়েছেন৷ যানবাহন চলাচল না করায় রোগীদের অনেকক্ষেত্রে হাসপাতাল কিংবা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি৷  এনিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ধূমায়িত হয়েছে৷ সরকারি কর্মচারীরা বনধের দিনটি ছুটির আমেজে কাটালেও গরিব মেহনতি শ্রমিক শ্রেণীর মানুষ এই বনধের ফলে মারাত্মক দুর্ভোগের সামিল হন৷ কাজ না পেয়ে অনেকেই ফিরে যেতে বাধ্য হয়েছেন৷ ফলে, অনেকের উনুনেই আজ হাঁড়ি বসেনি৷ এধরনের কর্মনাশা বনধ থেকে বিরত  থাকার জন্য বিভিন্ন মহল থেকে  রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top