News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ হেডকোয়ার্টারের সামনে দূর্ঘটনায় জখম আটজন, গাড়ি ভাঙচুর, অবরোধ ঘিরে উত্তেজনা
Image

পুলিশ হেডকোয়ার্টারের সামনে দূর্ঘটনায় জখম আটজন, গাড়ি ভাঙচুর, অবরোধ ঘিরে উত্তেজনা

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ মদমত্ত চালকের বেপরোয়া গতি আটজনকে জখম করেছে৷ এদের মধ্যে চারজনের আশঙ্কাজনক অবস্থায় জিবিতে চিকিৎসা চলছে৷ বাকি চারজনকে আইজিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ এই ঘটনাতেও চালক গাড়ি ফেলে পালিয়েছে৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে৷ পুলিশ সদর কার্যালয়ের সামনে এই ঘটনার জের পথ অবরোধকে কেন্দ্র করেউত্তেজনা দেখা দিয়েছিল৷ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষেরও রূপ নিয়েছিল৷ পুলিশ কোন রকমে পরিস্থিতি সামাল দিয়েছে৷
সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ বর্ডার গোলচক্কর এলাকা থেকে একটি মারুতি গাড়ি পুলিশ সদর কার্যালয়ের সামনে একটি রিক্সাকে সজোরে ধাক্কা মারে৷ তাতে রিক্সা চালক ও সওয়ারীরা ছিটকে পড়েন৷ পথে আরো পাঁচজনকে ধাক্কা দেয় গাড়িটি৷ রিক্সা সওয়ারী মহিলা ছিটকে রাস্তার পাশের ড্রেইনে গিয়ে পড়েন৷ তার সাথে শিশু ছিল৷ সেই শিশুটিও বালুস্তূপে গিয়ে পড়ে৷ গাড়িটির বেপরোয়া গতি মোট আটজনকে জখম করেছে৷ নেপাল দাস, বিভাস সাহা, বিষ্ণু দাস এবং গৌতম চক্রবর্তী গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাদের সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ এছাড়া গীতা চৌহান, সৈকত মজুমদার, প্রীতম পোদ্দার এবং অরুণ কুমার দেবকে আহত অবস্থায় আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেন৷ শিশুটি ভাগ্যের জোরে কোন আঘাত পায়নি৷
এদিকে, এই দুর্ঘটনার মুহূর্তের মধ্যেই স্থানীয় জনগণ ঘটনাস্থলে জড়ো হন৷ এদের মধ্যে কয়েকজন পুলিশ সদর কার্যালয়ের সামনে পথ অবরোধ করেন৷ দূর্ঘটনাগ্রস্ত ভ্যানে ভাঙচুর চালায়৷ এই ঘটনায় অন্য আরেকটি গোষ্ঠী এসে তাদের বলপূর্বক অবরোধ থেকে তুলে দেওয়ার চেষ্টা করেন৷ তাতে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়৷ অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে ওঠে৷ পশ্চিম আগরতলা থানার পুলিশ জানিয়েছে, গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে৷ তবে, টিআর০১-এএফ-০৫৮৮ নম্বরের গাড়িটি পুলিশ আটক করেছে৷ পুলিশের ধারণা চালক মদমত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল৷
এদিকে, শীতের শুরুতেই তেলিয়ামুড়া বড়মুড়া পাহাড়ে অবস্থানরত ইকো পার্কে ভীড় জমতে শুরু করেছে পিকনিক এর দল৷ শুরু হয়ে গেছে এক শ্রেণীর যুবকের মাতাল হয়ে উশৃঙ্খলতার জেরেই গত রবিবার সন্ধ্যা পাঁচটায় মদমত্ত এক গাড়ির চালক পিকনিক স্পট থেকে চারজন যাত্রী নিয়ে গভীর খাদে পড়ে যায়৷ খবর যায় অগ্ণিনির্বাপক দপ্তরের দমকল বাহিনী৷ তাদের আধঘন্টার প্রচেষ্টায় এই চারজন যাত্রীকে ও চালককে গভীর খাদ থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়৷ তবে চালক অল্প বিস্তর আহত হলেও চারজন যাত্রী অক্ষত থাকে৷ আরো জানা যায় পিকনিক সেরে টিআর০১-ই-৩৩৭৭ নম্বরের মারুতি গাড়ি নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল৷ তবে সন্ধ্যার পর নিরাপত্তাহীন এই পার্কে মদমত্ত যুবকদের তান্ডব লীলায় এক শ্রেণীর ভদ্র পরিবার থেকে ইকো পার্কে পিকনিকে আসতে চাইছে না বলে জানা যায়৷ এদিকে, প্রতিবছর শীতের মরশুমে বড়মুড়া ইকো পার্কে পিকনিক পার্টির আগমন ঘটে ব্যাপক ভাবে৷ সেখানে বসে মদের আসর৷ আকন্ঠ মদ্যপান করে যান চালকরা পাহাড়ী রাস্তায় গাড়ি চালাতে গিয়ে দূর্ঘটনায় পড়ছে৷ তাতে বহু লোকের অকাল মৃত্যু হচ্ছে৷ অনেকেই আহত হচ্ছে৷ জাতীয় সড়কের উপর যান চলাচলে কোন নজরদারী নেই পুলিশ প্রশাসনের৷ তাই মাত্রাতিরিক্ত যাত্রী নিয়ে অতিরিক্ত গতিতে যানবাহন চালাচ্ছে চালকরা৷ অবিলম্বে এই সড়কে পুলিশের মোবাইল ভ্যান টহল দেওয়ার জন্য দাবী জানিয়েছেন যাত্রী সাধারাণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top