News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মঘটে সাড়া পাওয়া যায়নি, স্বীকার করলেন বিমান বসু
Image

ধর্মঘটে সাড়া পাওয়া যায়নি, স্বীকার করলেন বিমান বসু

cpim-biman-basuকলকাতা, ২৮ নভেম্বর (হি.স.) : নোট বাতিলের সিদ্ধান্তে বিরোধীতা করে সোমবার গোটা রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্যের বামপন্থী সংগঠন | তবে ধর্মঘটে সাড়া না মেলায়, ব্যর্থতা নিজেই স্বীকার করে নিলেন বামনেতা বিমান বসু | সোমবার আলিমুদ্দিনে হওয়া সাংবাদিক বৈঠকে বিমান বসু জানালেন, সব জেলায় সময়ের অভাবে প্রচার করা যায়নি | প্রশাসন জোর করে দোকান পাট খুলিয়েছে | ট্রেড ইউনিয়নের নেতারা সম্মেলনে ব্যস্ত ছিলেন | তৱুও উত্তরবঙ্গের অনেক চাবাগান খোলেনি | ধর্মঘটে ব্যাপক সাড়া পাওয়া যায়নি | তবে জেলায় আদালতের কাজ ব্যাহত হয়েছে | স্বল্প সময়ের ব্যবধানে হরতাল ডেকেছি | প্রচার একাবারেই কম হয়েছে | প্রচারের সময়ও ছিল না | তবে এর থেকে আমরা শিক্ষা নেব|
নোট বাতিল নিয়ে বামেদের ডাকা বনধে মিলল না সারা | আলিমুদ্দিনের সব হিসেব উল্টে সচল গোটা রাজ্য| নবান্ন-সহ সরকারি অফিসগুলিতেও হাজিরা ছিল অন্যান্য দিনের মতোই| বনধ অস্ত্র ব্যর্থ হতে দেখে হতাশা চেপে রাখতে পারেননি বিমান বসু| মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যানের মন্তব্য, হাতে টাকা না পেলে বনধের মর্ম ৱুঝবে মানুষ| বামেদের ডাকা বারো ঘণ্টার বনধ| অথচ খোদ কলকাতাতেই খোলা দোকানপাট| চলছে যানবাহন| এজিসি বোস রোডের একটি মিছিলে পথে নেমে সচল শহরের ছবি নিজেদের চোখে দেখে নিলেন বামনেতারা|
এদিকে বিমান বসুর ওই মন্তব্যে বামফ্রন্টের প্রবল সমালোচনা করল বিরোধীরা| তৃণমূলের পক্ষে পার্থ চট্টোপাধ্যায় বলেন, এজিনিস আগে ৱুঝলে ভালো হতো | সরকার কোনও বনধকেই সমর্থন করে না| বনধের রাজনীতির দিন যে ফুরিয়েছে বামফ্রন্ট নেতারা সেটা ৱুঝতে পারছেন না| অন্যদিকে, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, গত ৩৫ বছরে এতবার বনধ ডেকেও ওরা কোনও শিক্ষা নেননি? নোট বাতিলে মানুষের অসুবিধা হচ্ছে| কিন্তু মানুষ হাজার ঘণ্টা ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে রাজী| এই বনধের রাজনীতি মানুষ আর মেনে নেবে না|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top