News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে গণবস্থান পালন করলেন রেগা কর্মচারী সমন্বয় সমিতি
Image

বিভিন্ন দাবীতে গণবস্থান পালন করলেন রেগা কর্মচারী সমন্বয় সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয়সমিতি রেগায় নিযুক্ত কর্মচারীদের নিয়মিতকরণ,

ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয়সমিতি রেগায় নিযুক্ত কর্মচারীদের নিয়মিতকরণ, জিউ ট্যাগিং সংক্রান্ত মোবাইল ক্রয় বিষয়ক অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ সহ অন্যান্য দাবিতে শুক্রবার বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায় গণবস্থানে সামিল হয়৷
ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয়সমিতি রেগায় নিযুক্ত কর্মচারীদের নিয়মিতকরণ, জিউ ট্যাগিং সংক্রান্ত মোবাইল ক্রয় বিষয়ক অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ সহ অন্যান্য দাবিতে শুক্রবার বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায় গণবস্থানে সামিল হয়৷

জিউ ট্যাগিং সংক্রান্ত মোবাইল ক্রয় বিষয়ক অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ সহ অন্যান্য দাবিতে শুক্রবার বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায় গণবস্থানে সামিল হয়৷ তারা এই ছয়ঘন্টার গণবস্থান পালনকালে এই ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়৷ দীর্ঘ দশ বছর ধরে রেগা কর্মচারীরা কাজ করে চলেছে৷ কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে নিয়মিত করা হয়নি৷ দেশের অন্যান্য রাজ্যে রেগা কর্মচারীদের নিয়মিত করা হয়েছে বলেও আন্দোলনকারীরা দাবি করেন৷ ত্রিপুরায় রেগা কর্মচারীরা  সূচনালগ্ণ থেকেই চরম অবহেলা ও দুর্ভোগের সামিল বলে তারা অভিযোগ করেন৷ অনৈতিকভাবে রেগা কর্মচারীদের বদলিও করা হচ্ছে৷ এধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না৷ তাতে রেগা কর্মচারীরা  দিনের পর দিন অসহায় হয়ে পড়তে শুরু করেছেন৷ সে কারণেই রাজ্যের বিভিন্ন স্থান থেকে রেগা কর্মচারীরা শুক্রবার রাজধানীর বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায় সমবেত হন৷ তারা এখানে ছয়ঘন্টার নির্বাক গণবস্থান পালন করেন৷ গণ অবস্থান শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন অবিলম্বে তাদের দাবিগুলি মানা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷ ইতিপূর্বেও তারা আন্দোলন সংগঠিত করেছেন৷ কিন্তু আবেদন নিবেদন নীতিতে সরকার পক্ষ সায় দিচ্ছে না৷ সে কারণেই আরো বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হচ্ছে রেগা কর্মচারীরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top