News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌড়ায় যান সন্ত্রাসে গুরুতর ১১ জন
Image

কলমচৌড়ায় যান সন্ত্রাসে গুরুতর ১১ জন

accidentনিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৫ নভেম্বর৷৷ যান দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১১জন৷ এর মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক৷ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কলমচৌড়া থানার অধিন বক্সনগর-সোনামুড়া সড়কের উত্তর কলমচৌড়ায়৷ একটি যাত্রীবাহী কমান্ডার জীপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কয়েক পাল্টি দিয়ে পড়ে যায়৷
সংবাদে প্রকাশ, এদিন দুপুরে উত্তর কলমচৌড়া এলাকায় টিআর-০১-৩৯৯৩ নম্বরের কমান্ডার জীপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ তাতে জীপটি রাস্তার পাশে জমিতে কয়েক পাল্টি দিয়ে পড়ে যায়ে৷ জীপটি পড়ার সময় এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়৷ তাতে জীপের চাকায় পিষ্ট হন ঐ কৃষক৷ দূর্ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বক্সনগর হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে ১১জনকে নিয়ে যাওয়া হয়৷ তাদের ভর্তি করানো হয়েছে৷ এর মধ্যে চারজনের অবস্থা সংকটজনক হওয়ায় হাপানিয়ায় টিএমসিতে পাঠানো হয়েছে৷ এই চারজন হলেন যুগেন্দ্র সরকার, মণির হুসেন, আব্দুল মালেক এবং শোভামণি দেববর্মা৷ এদিকে দূর্ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ সেখানে পৌঁছ এবং দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ অন্যদিকে দূর্ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দেয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাত্রতিরিক্ত গতিতে এবং মদমত্ত অবস্থায় চালক গাড়ি চালানোর ফলেই এই দূর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top