News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্ষোভে উত্তাল সংসদ, ধর্নায় বিরোধীরা
Image

বিক্ষোভে উত্তাল সংসদ, ধর্নায় বিরোধীরা

Parliament-of-Indiaনয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে বদ্ধ পরিকর বিরোধীরা| নোট বাতিল ইসু্যকে হাতিয়ার করে সংসদের ভিতরে ও বাইরে সরব হয়েছে বিরোধীরা| বিরোধীদের হই হট্টগোলের জেরে ৱুধবার সকাল থেকেই তপ্ত সংসদ| এদিন সকাল থেকেই সংসদ ভবন চত্বরে ধর্নায় বসেন বিরোধী দলের প্রায় শ’দুয়েক সাংসদ| উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শরদ যাদব, ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট গুরুত্বপূর্ণ মুখ|
গত কয়েকদিনের মতো ৱুধবারও সকাল থেকেই নোট বাতিল ইসু্যতে অচল হয় সংসদের উভয় কক্ষ| মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রত্যাহার চায় তৃণমূল, আম আদমি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি| এদিন সকালে লোকসভায় এসে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| উপস্থিত ছিলেন রাজনাথ সিং, বেঙ্কাইয়া নাইডু, অরুণ জেটলি, অনন্ত কুমার সহ অন্যান্যরা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top