News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিকভাবেই সম্ভব কাশ্মীর সমস্যার সমাধান, অভিমত ওমর আবদুল্লার
Image

রাজনৈতিকভাবেই সম্ভব কাশ্মীর সমস্যার সমাধান, অভিমত ওমর আবদুল্লার

omarজম্মু, ২৩ নভেম্বর (হি.স.): কাশ্মীর হল একটি রাজনৈতিক সমস্যা, একমাত্র রাজনৈতিক ভাবেই সম্ভব এই সমস্যার সমাধান| ৱুধবার এমনই অভিমত পোষণ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা| এদিন জম্মুর ডোডায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওমর আবদুল্লা বলেছেন, ‘কাশ্মীর সমস্যা সমাধানে দিল্লির এখনও উচিত আলোচনা শুরু করা| আলোচনায় থাকা উচিত প্রশাসন এবং বিরোধী, প্রত্যেক দলের প্রতিনিধিদেরই|’
এখানেই শেষ নয়, উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ওমর বলেছেন, ‘গত চার মাস ধরে এখানে যা অবস্থা, সেটা আর কোনও অর্থনৈতিক বা আইনকানুনগত সমস্যার মধ্যে আবদ্ধ নেই| এই সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনৈতিক উদ্যোগ নেওয়া উচিত নয়াদিল্লির|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top