News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের সিদ্ধান্ত দেশের স্বার্থেই, ফের দাবি করলেন অর্থমন্ত্রী
Image

নোট বাতিলের সিদ্ধান্ত দেশের স্বার্থেই, ফের দাবি করলেন অর্থমন্ত্রী

jetleyনয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের স্বার্থেই| ফের এমনটা দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| গত ৮ নভেম্বর মধ্যরাত থেকে বাতিল করে দেওয়া হয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট| মোদী সরকারের বেনজির এই সিদ্ধান্তে দেশবাসী একটু সমস্যায় পড়েছিলেন ঠিকই, তবে ধীরে ধীরে সমস্যা অনেকটাই মিটেছে| আম জনতার হাতে আসতে শুরু করেছে নতুন ২০০০ টাকার নোট| এমতবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করে বললেন, নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র দেশের স্বার্থেই|
নোট বাতিলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অর্থমন্ত্রী বলেছেন, ‘নগদে ব্যবসা হলে কালো টাকার বাড়বাড়ন্ত হয়| সরকার চায় নগদহীন ব্যবসা বাড়াতে| সরকার চালাতে ৪ থেকে ৫ লক্ষ কোটি টাকা ধার করতে হয়| সবাই ঠিকঠাক ভাবে কর দিলে ধার করতে হয় না| পুরনো নোট বাতিল করার পরে বহু টাকা জমা পড়েছে| এর ফলে ব্যাঙ্কে সুদের হার কমেছে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top