ভোপাল, ২২ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশ উপনির্বাচনের দুটি আসনেই জয়ী শাসকদল বিজেপি | মঙ্গলবার উপনির্বাচনের ফল গণনায় দেখা যায় রাজ্যের শহদোলা লোকসভা কেন্দ্রে কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রাথী জ্ঞান সিং| অন্যদিকে নেপানগর বিধানসভা আসনেও জয়ী হন বিজেপি প্রার্থী| ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অন্তর সিংকে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী মঞ্জু দাদু | উল্লেখ্য দুটি কেন্দ্রই এর আগে বিজেপির দখলে ছিল |
গত ১৯ নভেম্বর হওয়া উপনির্বাচনে রাজ্যের শাহদোল লোকসভা আসনে বিজেপি প্রার্থী জ্ঞান সিং ৬০৩৮৩ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দলবীর সিংয়ের মেয়ে হিমাদ্রি সিংকে হারিয়ে বিজয়ী হয়েছেন| বিজেপি সাংসদ দলপত সিংহের মৃতু্যর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়| বিজেপি প্রার্থী পেয়েছেন ৪,৮১,৩৯৮ ভোট| কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪,২১,০১৫ ভোট|
অন্যদিকে মধ্যপ্রদেশের নেপানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও জয়ী হল রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি| বিজেপি প্রার্থী মঞ্জু দাদু তাঁর নিকটতম কংগ্রেস প্রার্থী অন্তর সিংকে হারিয়েছেন ৪০,৬০০ ভোটে| মঞ্জু ৯৯,৬২৬ ভোট পেয়েছেন| কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫৭,৪২৮ ভোট| উল্লেখ্য, এই কেন্দ্রের বিজেপি বিধায়ক রাজেন্দ্র শ্যামল দাদুর মৃতু্যর ফলে উপনির্বাচন হয়| বিজেপি প্রয়াত বিধায়কের মেয়েকে প্রার্থী করেছিল|
উপনির্বাচনে মধ্যপ্রদেশের দুটি আসনেই জয়ী শাসকদল বিজেপি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















