News Flash

  • Home
  • Uncategorized
  • বাতিল হওয়া ৪৩ জন বিচারকের নাম ফের কেন্দ্রের কাছে পাঠাচ্ছে শীর্ষ আদালত
Image

বাতিল হওয়া ৪৩ জন বিচারকের নাম ফের কেন্দ্রের কাছে পাঠাচ্ছে শীর্ষ আদালত

court-hammerনয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : বিচারক নিয়োগ নিয়ে কেন্দ্রের ভূমিকায় ক্ষোভ প্রকাশ কের বাতিল হওয়া ৪৩ জন বিচারকের নাম ফের কেন্দ্রের কাছে পাঠাচ্ছে শীর্ষ আদালত| শুক্রবার একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে ফের আলোচনার জন্য ওই বিচারকদের নাম পাঠানোর কথা জানান প্রধান বিচারপতি টি এস ঠাকুর এবং এ আর দাভের বেঞ্চ | দেশের সর্বোচ্চ আদালতবলে, এভাবে দেশের বিচারক নিয়োগ আটকে থাকলে হাইকোর্ট গুলি কাজ করতে পারবে না|
অনেক দিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তের আদালতে বিচারক নিয়োগ নিয়ে কেন্দ্র ও সুপ্রিম কোর্টের মধ্যে বাদানুবাদ চলছে| এই কয়েকদিন আগে কলোজিয়াম মোট ৭৭ জন বিচারকের নাম পাঠায় কেন্দ্রের কাছে| সেই নামের ভিত্তিতেই আলোচনায় বসে কেন্দ্র| আলোচনার পরে মোট ৩৪ জনের নাম নির্বাচিত করে পাঠানো হয়| বাকি ৪৩ জনের নাম খারিজ করে দেওয়া হয়| এই গোটা ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে একটি মামলা করেছিলেন লেফন্যান্ট কর্নেল অনিল কাবোত্রা| সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট আজ সেই বাতিল হওয়া ৪৩ জনের নামই ফের আলোচনার জন্য পাঠিয়ে দিল কেন্দ্রের কাছে|
আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হল, এভাবে দেশের বিচারক নিয়োগ আটকে থাকলে হাইকোর্ট গুলি কাজ করতে পারবে না| ঝুলে থাকবে মামলা, বিচার ব্যবস্থা ভেঙে পড়বে| যদিও অ্যাটোর্নি জেনারেল মুকুল রহতোগি জানিয়েছেন, ৭ আগস্ট জমা দেওয়া মেমোরেন্ডাম অফ প্রসিডিওর নিয়ে এখনও কিছু জানায়নি সুপ্রিম কোর্ট| তাই গোটা প্রক্রিয়াই আটকে আছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top