News Flash

  • Home
  • Uncategorized
  • বারাণসীতে বিস্ফোরণ, এক সাফাইকর্মী সহ আহত ৪
Image

বারাণসীতে বিস্ফোরণ, এক সাফাইকর্মী সহ আহত ৪

bomb-blastবারাণসী, ১৮ নভেম্বর (হি.স.): উত্তরপ্রদেশের বারাণসীতে আবর্জনা ফেলার জায়গায় বিস্ফোরণে আহত হলেন এক সাফাইকর্মী সহ মোট ৪ জন| তাঁদের মধ্যে সাফাইকর্মীর অবস্থা গুরুতর| তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চেতগঞ্জ থানার পিতরকুণ্ডায়|
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ওই সাফাইকর্মী আবর্জনার স্তূপে আবর্জনা ফেলার সময় বিস্ফোরণটি ঘটে| তীব্র শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন ওই সাফাইকর্মী| তাঁর পাশেই আরও তিনজন আহত অবস্থায় পড়ে ছিলেন| খবর দেওয়া হয় পুলিশকে| বম্ব স্কোয়াড়কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন বারাণসী শহরের পুলিশ সুপার রাজেশ যাদব| ঘটনাস্থল পরিদর্শনের পর রাজেশ যাদব বলেছেন, ‘এই এলাকায় বিভিন্ন বাড়িতে দেশি বোমা লুকানো আছে| এলাকায় তল্লাশি চালানো হবে| অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top