News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির মুন্ডকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ৩০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে
Image

দিল্লির মুন্ডকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ৩০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে

fire2নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): পশ্চিম দিল্লির মুন্ডকায় প্ল্যাস্টিক স্ক্র‌্যাপ বাজারে বিধ্বংসী আগুন| গভীর রাতে (শুক্রবার) মুন্ডকায় প্ল্যাস্টিক স্ক্র‌্যাপ বাজারে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের ৩০টি ইঞ্জিন| দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে| আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা| দীর্ঘ কয়েকঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে| তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়|
দমকল ও স্থানীয় সূত্রের খবর, গভীর রাত তখন ১২.৫৫ হবে| প্ল্যাস্টিক স্ক্র‌্যাপ বাজারে ভয়াবহ আগুন লাগে| দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| আগুন আয়ত্তে আনতে ঘটনাস্থলে আসে দমকলের ৩০ টি ইঞ্জিন| শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top