News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত তিনজন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত তিনজন

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ মঙ্গলবার রাতে পৃথক স্থানে পথ দূর্ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের৷ মৃত দুই ব্যক্তির নাম সমীর দাস ও বাদল পাল৷ দুজনেই জি বি হাসপাতালে আনার পর মারা যায়৷ দুর্ঘটনাগুলি ঘটেছে সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ও আগরতলার বাধারঘাট এলাকায়৷ দুটি দূর্ঘটনারই পুলিশ মামলা নিয়েছে৷
সংবাদে প্রকাশ মঙ্গলবার রাতে আগরতলায় বাধারঘাট এলাকায় মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ পেশায় বিদ্যুৎ নিগমের কর্মী সমীর দাস বাড়ি ফিরছিলেন৷ বাধারঘাট পৌঁছতেই পেথন থেকে একটি মারুতীূ গাড়ি তাকে ধাক্কা দেয়৷ এতে ছিটকে পড়ে যান সমীর দাস৷ গুরুতর আহত অবস্থায় তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত দশটা নাগাদ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি৷ দূর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মারুতী গাড়িটি৷ এই ব্যাপারে এ ডি নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘাতক মারুতী গাড়িটির সন্ধানে তথ্য সংগ্রহ করছে৷
এদিকে, মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ দূর্ঘটনায় সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া এলাকায়৷ রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে একটি বাইক ধাক্কা দেয় বাদল পাল নামে এক যুবককে৷ তিনি গুরুতর আহত হন৷ রাতেই নিয়ে যাওয়া হয় মেলাঘর হাসপাতালে৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় জি বি হাসপাতালে৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই বাদল পালের মৃত্যু হয়৷ এই দূর্ঘটনার বিষয়েও সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top