News Flash

  • Home
  • Uncategorized
  • পরিষেবা না পেয়ে পথ অবরোধ ব্যাঙ্ক গ্রাহকদের
Image

পরিষেবা না পেয়ে পথ অবরোধ ব্যাঙ্ক গ্রাহকদের

bankনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৬ নভেম্বর৷৷ নোট বদলের জেরে বিশালগড় এসবিআই ব্যাঙ্কের  সামনে পথ অবরোধে বসলেন ব্যাঙ্ক গ্রাহকরা৷ দীর্ঘদিন ধরে পুরনো নোটের বদলে নতুন নোটের জন্য এসবিআই শাখার  কর্তৃপক্ষরা এক সেকেন্ডের জন্য বিশ্রাম পাচ্ছে না৷  অন্যদিকে গ্রাহকরাও পাচ্ছে না টাকা সে নতুন টাকার জন্য গ্রাহকদের প্রত্যেক দিন দীর্ঘলাইনে দাঁড়াতে হচ্ছে৷ বুধবার বিকাল চারটার সময় বিশালগড় এসবিআই শাখার কর্তৃপক্ষরা গ্রাহকরা লাইনে দাঁড়ানো থাকাকালীন ব্যাঙ্ক বন্ধ করে দেয়৷ এনিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়৷ তখনই গ্রাহকরা বিশালগড় মূল জাতীয় সড়ক অবরোধ করে৷ ফলে বিশালগড়ে যানজট সৃষ্টি হয়৷  ও আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়৷ যাত্রীদের সমস্যার সৃষ্টি হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় থানার বড়বাবু সত্যেন্দ্র বসু রায় চৌধুরী তার নেতৃত্বে নিয়ে  আসেন পুলিশ বাহিনী৷ ঘটনাস্থলে গিয়ে গ্রাহকদের কাছ থেকে বিস্তারিত জানার পর বিশালগড় এসবিআই শাখার কর্তৃপক্ষদের সাথে আলোচনার পর গ্রাহকরা রাস্তা অবরোধ তুলে নেয়৷ বিশালগড় এসবিআই শাখার কর্তৃপক্ষ ব্যাঙ্ক খুলে দেয় ও ৫০ জন লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের টাকা দিতে বাধ্য হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top