News Flash

  • Home
  • Uncategorized
  • শারীর শিক্ষকের প্রহারে গুরুতর জখম ছাত্র
Image

শারীর শিক্ষকের প্রহারে গুরুতর জখম ছাত্র

teacherনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইন্দ্রনগর মাঠে এক শারীর শিক্ষকের বেদম প্রহারে মাঠে খেলতে যাওয়া এক দ্বাদশ পরীক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে৷ তার নাম দ্বৈপায়ন সরকার৷ অভিযুক্ত শারীর শিক্ষক প্রদীপ মালাকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ সুকল কক্ষে ন, তবে খেলার মাঠে এক শারীর শিক্ষকের মারধরে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে৷ আহত ছাত্রের নাম দ্বৈপায়ন সরকার৷ সে হেনরি ডিরিজিও একাডেমির ছাত্র৷ এবছরের দ্বাদশ পরীক্ষার্থী৷ আগামী ২২ নভেম্বর থেকে তার পরীক্ষা৷ সে সোমবার বিকেলে ইন্দ্রনগর আইটিআই মাঠে ফুটবল খেলতে গিয়েছিল৷ অনিকেত মালাকার নামে অপর এক বালকের সঙ্গে তার বাকবিতন্ডা হয়৷ অনিকেতের জ্যেঠা দূর থেকে ঘটনা প্রত্যক্ষ করে স্টাম্প নিয়ে এগিয়ে এসে পুত্রসম দ্বৈপায়নকে মারধর করেন৷ তাতে প্রচন্ড আঘাত লাগে দ্বৈপায়নের৷ তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দ্বৈপায়নের বাবা প্রশান্ত সরকার এ ব্যাপারে শারীর শিক্ষক প্রদীপ মালাকারের বিরুদ্ধে জিবিপুলিশ আউট পোস্টে মামলা দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
আইটিআই মাঠের দায়িত্বপ্রাপ্ত শারীরশিক্ষক মাঠে খেলতে আসা এক নাবালক ছাত্রকে মারধর করে জখম করার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top