News Flash

  • Home
  • Uncategorized
  • অধিবেশনের প্রথম দিনেই তপ্ত সংসদ, কালো চাদর জড়িয়ে ধর্নায় তৃণমূল
Image

অধিবেশনের প্রথম দিনেই তপ্ত সংসদ, কালো চাদর জড়িয়ে ধর্নায় তৃণমূল

Parliament-of-Indiaনয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): প্রত্যাশা ছিলই, আর তা বাস্তবও হল| নোট বাতিল ইসু্যকে হাতিয়ার করে সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই ঝড় তুলল তৃণমূল কংগ্রেস| ৱুধবার অধিবেশন শুরুর প্রাক্কালে গান্ধীমূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় সহ সমস্ত তৃণমূল কংগ্রেস সাংসদরা| গায়ে কালো চাদর জড়িয়ে প্রতিবাদ শুরু করেন তাঁরা| কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সৌগত রায় বলেছেন, ‘গোটা দেশের মানুষের উপর জোর করে খামখেয়ালি সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে কেন্দ্র| এটার বিরোধিতা করতেই মাঠে নেমেছে তৃণমূল|’
বিরোধীরা যখন সংসদের বাইরে ঝড় তুলছেন, ঠিক তখনই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসু্যতে স্বাস্থ্যকর বিতর্ক চালানোর জন্য শাসক ও বিরোধীদের কাছে আবেদন করেছেন প্রধানমন্ত্রী| অধিবেশন শুরুর কয়েক মিনিট আগে সাংবাদিক বৈঠক ডেকে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদের আগের অধিবেশনে ঐতিহাসিক জিএসটি বিল পাশ হয়েছে| বিলটি পাশ হওয়ার পর আমি সমস্ত দলকে ধন্যবাদ জানিয়েছিলাম| জাতীয় স্বার্থে আমাদের সমস্ত বিষয়ে স্বাস্থ্যকর বিতর্ক চালানো প্রয়োজন| এই অধিবেশনে আমরা সমস্ত বিষয়ে আলোচনায় রাজি| সমস্ত দলকে নিয়ে এগিয়ে চলার জন্য আমরা পূর্ণ চেষ্টা করবো|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top