News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা উদয়পুরে
Image

চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা উদয়পুরে

Healthনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ নভেম্বর৷৷ চিকিৎসায় গাফিলতিতে আবারও মৃত্যুর অভিযোগ উঠল গোমতী জেলা হাসপাতালের বিরুদ্ধে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷
সোমবার ভোর রাতে চিকিৎসা গাফিলতিতে গোমতী জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ মৃত ব্যক্তির নাম রঞ্জিৎ আচার্য৷ উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন তিনি৷ পরিবারের লোকজন তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ তাকে সেলাইন লাগানো হয়৷ সকাল সাতটা নাগাদ রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ পরিবারেরর লোকজনরা কর্তব্যরত চিকিৎসককে বারবার অনুরোধ জানান রোগীকে দেখার জন্য৷ চিকিৎসক নাকি তখনও মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন৷ রোগীকে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেননি৷ রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে৷ রোগীর আত্মীয় পরিজনরা চিকিৎসককে এজন্য দায়ী করেন৷
গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে ইতিপূর্বেও মৃত্যুর ঘটনা ঘটেছে৷ আজ যোগ হল আরো একটি অভিযোগ৷ অবিলম্বে দোষী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top