News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যাশা মতোই চালু হল গুয়াহাটি-আগরতলা সাপ্তাহিক স্পেশাল ট্রেন
Image

প্রত্যাশা মতোই চালু হল গুয়াহাটি-আগরতলা সাপ্তাহিক স্পেশাল ট্রেন

indian-railwayনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ ঘোষণা অনুযায়ী যাত্রা শুরু করল গুয়াহাটি-আগরতলা সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন৷ শনিবার বিকাল পাঁচটা নাগাদ গুয়াহাটি স্টেশন থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি৷ আগামীকাল বেলা এগারটা নাগাদ আগরতলায় পৌঁছানোর কথা রয়েছে৷ আগামীকালই ট্রেনটি ফিরে যাবে গুয়হাটির উদ্দেশ্যে৷ ফলে, গুয়াহাটি পর্যন্ত আরও একটি ট্রেন পাচ্ছেন রাজ্যবাসী৷
আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত ৫৭৭ কিলোমিটার পথ ১৮ ঘন্টায় অতিক্রম করবে এই ট্রেনটি৷ গুয়াহাটি থেকে আগরতলার পথে ছাপারমুখ, হুজাই, লামডিং, মাইবং, নিউ হাফলং, বদরপুর, করিমগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, আমবাষা এবং তেলিয়ামুড়ায় এই স্পেশাল ট্রেনটির বাণিজ্যিক স্টপেজ রয়েছে৷ এই ট্রেনে একটি এসি টু টায়ার, তিনটি এসি থ্রি টায়ার, ১৪টি সাধারণ কামরা এবং দুটি দ্বিতীয় শ্রেণীর সাধারণ কামরা রয়েছে৷ এছাড়াও লাগেজ কাম পারসেল ভ্যানও এই ট্রেনে রয়েছে৷
এদিকে, আগামী কুড়ি নভেম্বর থেকে শুরু হচ্ছে ডিব্রুগর- আগরতলা সাপ্তাহিক স্পেশাল ট্রেন৷ ০৫৯৪৪ ডিব্রুগড়- আগরতলা সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি ডিব্রুগড় থেকে প্রতি রবিবার রাত ১০টা ৩০ মিনিট নাগাদ রওনা দেবে এবং আগরতলায় পরদিন অর্থাৎ সোমবার সন্ধ্যা ৭টায় পৌঁছাবে৷ অনুরূপভাবে ০৫৯৪৩ ট্রেনটি আগরতলা থেকে প্রতি সোমবার রাত ১০টায় রওনা দিয়ে ডিব্রুগড়ে পরদিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পৌঁছাবে৷ এই ট্রেনটি ৭২১ কিলোমিটার পথ ২০ ঘন্টায় অতিক্রম করবে বলে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে৷ ডিব্রুগড়-আগরতলার পথে শিবসাগর টাউন, শিমালুগুরি, মরিয়ানি, সরুপাথর, ডিমাপুর, ডিফু, লামডিং, মাইবং, নিউ হাফলং, বদরপুর, করিমগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, আমবাসা এবং তেলিয়ামুড়ায় বাণিজ্যিক স্টপেজ রয়েছে এই ট্রেনের৷ ট্রেনটিতে একটি একটি এসি টু টায়ার, দুটি এসি থ্রি টায়ার, আটটি সাধারণ কামরা এবং ছয়টি দ্বিতীয় শ্রেণীর সাধারণ কামরা রয়েছে৷ এই ট্রেনেও লাগেজ কাম পারসেল ভ্যান থাকবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top