News Flash

  • Home
  • Uncategorized
  • সাম্রাজ্য বিস্তারে রাজ্যের একতা ভাঙ্গার নতুন কৌশল নিয়েছে বিজেপি ঃ মুখ্যমন্ত্রী
Image

সাম্রাজ্য বিস্তারে রাজ্যের একতা ভাঙ্গার নতুন কৌশল নিয়েছে বিজেপি ঃ মুখ্যমন্ত্রী

cm-krishakনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ নভেম্বর৷৷ সাম্রাজ্য বিস্তারে রাজ্যে একতা ভাঙ্গার নতুন কৌশল নিয়েছে বিজেপি৷ তাতে পুরানো কায়দা ভেস্তে যাওয়ায় নতুন ফন্দি আঁটতে শুরু হয়েছে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সরাসরি বিজেপির সাথে আইপিএফটির সমঝোতার বিষয়ে তিনি কোন মন্তব্য না করলেও রাজ্যভাগের চক্রান্তকারীদের নেডা’র বৈঠকে আমন্ত্রণ জানানোর বিষয়টিকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার বিশ্রামগঞ্জে সারা ভারত কৃষক সভার ২০ তম ত্রিপুরা রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই রাজ্যের একতা সংহতি বজায় রাখার জন্য সকলকে সতর্ক করেছেন তিনি৷ পাশাপাশি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতেও খামতি রাখেননি মুখ্যমন্ত্রী৷ তাঁর সাফ কথা, আচ্ছে দিনের সরকারের আমলে কৃষক আত্মহত্যা বেড়ে চলেছে৷
রাজ্যভাগের চক্রান্তকারীরা ক্রমাগতই তাদের দাবির ভিত্তিতে আন্দোলন করে চলেছে৷ এর জন্য মঞ্চ শক্তিশালী হোক তাও চাইছেন তারা৷ যার কারণে বিজেপির উদ্যোগে পূর্বোত্তরে গঠিত সংগঠন নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক এলায়েন্স (নেডা)’র বৈঠকেও তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ধারণা করা হচ্ছে মুখ্যমন্ত্রী এদিন এই বিষয়টিকে নিয়েই রাজ্যের একতা সংহতিতে আঘাত আনা হচ্ছে বলে তুলে ধরেছেন৷ অবশ্য আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ যেভাবে রাজ্যে সংগঠন বিস্তার করে চলেছেন তাতে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলেও চিন্তিত মুখ্যমন্ত্রী৷ বিজেপি যে রাজ্যে বিভাজনের রাজনীতি শুরু করেছে সে বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন৷ এদিন তিনি প্রত্যয়ের সাথে বলেন, রাজ্যের একতা ভাঙ্গার ক্রমাগত চেষ্টা চলছে৷ উপজাতি বাঙালিদের মধ্যে বিদ্বেষ তৈরি করারও চেষ্টা হচ্ছে৷ গ্রাম পাহাড়ে পরিবেশ অস্থির হোক তা লক্ষ্য করা যাচ্ছে৷ কারণ, পুরানো কায়দা ভেস্তে যাওয়ায় এখন এভাবেই নিত্যনতুন ফন্দি আঁটছে বিজেপি, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ তিনি মনে করেন, রাজ্যের একতা ও সংহতি ভাঙ্গা সম্ভব হলেই বিজেপি সাম্রাজ্য বিস্তার করতে পারবে৷ তাঁর দাবি, বামফ্রন্ট সরকার রাজ্যে একতা ও সংহতি যাতে বজায় থাকে সেদিকে তীক্ষ্ন নজর রেখেছে৷ রাজ্যবাসীকেও তিনি এবিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, আপনাদেরও চোখ কান খোলা রাখতে হবে৷ তবেই, রাজ্যে যে একতা ও সংহতির পরিবেশ রয়েছে তা বজায় থাকবে৷
এদিন তিনি, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে কটাক্ষের সুরে বলেন, আচ্ছে দিনের ফেরিওয়ালারা তাঁদের প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ৷ এখন কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত৷ তিনি দাবি করেন, দেশের ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ ভাল অবস্থাতে নেই৷ কৃষকদের পাশাপাশি শ্রমিক, শ্রমজীবী মানুষ, ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী সকলেরই একই করুণ দশা৷ তাঁর মতে, বর্তমান কেন্দ্রীয় সরকার গরিবের কথা বলে ধনীদের দরাজ হস্তে সহায়তা করে চলেছে৷ এই পরিস্থিতি থেকে উত্থানের জন্য সকলকে আন্দোলন আরো তেজি করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top