News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা শিকেয়, হেলদোল নেই দপ্তর কর্তাদের
Image

বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা শিকেয়, হেলদোল নেই দপ্তর কর্তাদের

Healthনিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১১ নভেম্বর ৷৷ বক্সনগর ব্লকের অধীনে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি অবস্থিত৷ কমলনগর গাঁওসভা, আনন্দপুর গাঁওসবা এডিসি ভিলেজ, বিজয়নগর, ধনীরাম পুর মোট চারটি পঞ্চায়েতের ২৫০০০   লোক পাহাড়ি বাঙালির একমাত্র আরোগ্যের ঠিকানা হল কমলনগর প্রাথমিক হাসপাতাল৷ জোট জামানায় তৎকালীন প্রয়াত স্বাস্থ্য মন্ত্রী কাশীরাম রিয়াং, সাধারণ গরিব মেহনতী মানুষের চিকিৎসা যাতে হ াতের নাগালের মধ্যে থাকে, সে কথাটি ভেবেই ১৯৯০ তে তৈরি করেন কমলনগর প্রাথমিক হাসপাতাল এখানকার গ্রামের অধিকাংশ লোকই কৃষি নির্ভরশীল৷ বর্তমানে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে রয়েছে নানা অভিযোগ৷ অনেক সময় কর্মীর জন্য সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না৷ দুজন ডাক্তার দিয়ে এত বিশাল সংখ্যক রোগীর চিকিৎসা পরিষেবা সম্ভব হচ্ছে না বলে  হাসপাতালের ডাক্তারবাবু জানান৷ রোগীদের অভিযোগ একজন ডাক্তারবাবু ছুটিতে বাড়িতে গেলে আর একজন ডাক্তার হাসপাতাল চালাতে হিমশিম খায়৷ প্রায়ই নার্স এবং ডাক্তারবাবুদের খামখেয়ালিপনায় রোগীর পরিষেবা সঠিকভাবে দেয় না বলে রোগীদের থেকে অভিযোগ শোনা যায়৷ হাসপাতালের দরজা, জানালা ভাঙা বিদ্যুয পরিষেবার লাইনগুলির অবস্থা, খুবই খারাপ, রাতের বেলা জেনারেটর চলে না৷ প্রায় সময় জলের আকাল সৃষ্টি হয়৷ নোংরা, গন্ধ, সুইপার একজন৷ যার ফলে দমবন্ধকর অবস্থা৷ মেইন দরজার স ামনে ছাগলের আস্তানা, হাসপাতাল চত্বরে গরু ছাগলের বিচরণ ক্ষেত্রের পরিণত৷ আর সন্ধ্যার পর গাড়ি পার্কিং এর জায়গা বানিয়ে রেখেছে গোটা হাসপাতালটিকে৷ ভয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে কিছু বলে না৷ দরজা জানালা ভাঙ্গার ফলে বিগত ৫/১০-১৬ইং বুধবারে চুরি হয় ডাক্তারবাবুর রুমে৷ নেই কোন সংস্কারের উদ্যোগ৷ যার কারণে ডাক্তারবাবুরা ভয়ে দিন কাটাচ্ছে৷ হেল দোল নেই রোগী কল্যাণ সমিতির৷ নাইটগার্ড রয়েছে একজন৷ উনাকে দিয়ে জি ডি এর কাজ চালাচ্ছে নার্স ৪ জন৷ কর্মীস্বল্পতার  অভাবে হাসপাতালটি ধঁুকছে৷ তবুও এলাকার সাধারণ মানুষের দাবি স্বাস্থ্য দপ্তরের ঊধর্বতন কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রী মহোদয় যাতে হাসপাতালটির দিকে গুরুত্ব শীঘ্রই দেন, কথায় বলে স্বাস্থ্য ভাল যার সব ভাল তার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top