News Flash

  • Home
  • Uncategorized
  • এবার আন্তর্জাতিক সীমান্ত পাহারায় মহিলা জওয়ানদের দায়িত্ব দিল ভারতীয় সেনা
Image

এবার আন্তর্জাতিক সীমান্ত পাহারায় মহিলা জওয়ানদের দায়িত্ব দিল ভারতীয় সেনা

indian-armyনয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.) : এবার আন্তর্জাতিক সীমান্তে শত্রুপক্ষের চোখে চোখ রেখে দাঁড়িয়েছেন ভারতের মেয়েরাও| এই প্রথম সীমান্ত পাহারায় ভারতীয় সেনা মোতায়েন করেছে মহিলা জওয়ানদের| দীপাবলী চলাকালীন তাঁদের পাঠিয়ে দেওয়া হয়েছে ভারত-পাক সীমান্তে| এই জওয়ানরা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার ও অরুণাচল প্রদেশের বাসিন্দা| দীপাবলীর সময় পরিবারের সঙ্গে না কাটিয়ে সীমান্ত পাহারায় মোতায়েন হওয়ায় একটুও আফশোস নেই তাঁদের| বরং তাঁরা বলছেন, দেশের মানুষ যে নিরাপদে আলোর উত্সব পালন করতে পারছেন, সেটাই তাঁদের কাছে সবথেকে বড় দীপাবলী|
ভারতীয় সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীতে দীর্ঘদিন ধরে কাজ করছেন মেয়েরা| তবে সংঘর্ষের এলাকায় যাওয়ার তাঁদের অনুমতি ছিল না| যদিও কার্গিল যুদ্ধের সময় মহিলা পাইলটরা দ্রাস ও বাতালিক সেক্টরে সেনা জওয়ানদের রসদ সরবরাহ করেছিলেন| কিন্তু সীমান্ত পাহারা দেওয়ার কাজে এই প্রথম যোগ দিলেন তাঁরা|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top